এক্সপ্লোর

Tripura: ত্রিপুরায় ফের তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

BJP vs TMC in Tripura: মাসখানেক আগে আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা।

অর্ণব মুখোপাধ্যায়, আমবাসা (ত্রিপুরা): ত্রিপুরায় ফের তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থল ধলাই জেলার সেই আমবাসা, যেখানে এর আগেও আক্রান্ত হন তৃণমূল নেতা-নেত্রীরা।

রবিবার ওই এলাকার একটি বাড়িতে বৈঠকের ডাক দিয়েছিল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। অভিযোগ, সেখানে চড়াও হন বিজেপির লোকজন। ছিঁড়ে দেওয়া হয় জামা। তৃণমূল কর্মী বিনোদ দেবনাথের অভিযোগ, তিনি বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময় বিজেপির লোকজন এসে নানা প্রশ্ন করতে শুরু করে। তারপরেই পিছন থেকে আক্রমণ করা হয়।

আমবাসায় তৃণমূল কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

যদিও এদিনের ঘটনায় তাদের কেউ জড়িত নয় বলে দাবি করেছে বিজেপি।

মাসখানেক আগে আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। সেবারও হামলার অভিযোগ উড়িয়ে দেয় বিজেপি। ওই ঘটনার পর দেবাংশুদেরই গ্রেফতার করে পুলিশ। যার প্রতিবাদে ত্রিপুরায় ছুটে যান তৃণমূলের সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। অভিযোগ, রবিবার সেই আমবাসাতেই ফের আক্রান্ত হয় তৃণমূল।

যদিও বিপ্লব দেবের রাজ্যে সংগঠন বাড়াতে কোনও খামতি রাখছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এদিনও আগরতলায় বিভিন্ন দল থেকে ২৯২ জন তৃণমূলে যোগ দিয়েছেন।

এই প্রেক্ষিতে নাম না করে তৃণমূল নেতৃত্বকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করে ফেসবুকে দলত্যাগীদের গ্রেফতার করার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি লিখেছেন, ‘এখানে যাদের দলে টানছে, তারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে, যার ভিত্তিতে তাদের আমি গ্রেপ্তার করাব।’

অন্যদিকে, শিক্ষক দিবসে কালা দিবস হিসেবে পালন করলেন ত্রিপুরায় স্থায়ী চাকরির দাবিতে আন্দোলনে সামিল ১০ হাজার ৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করেন তাঁরা। ইতিমধ্যে এই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে তৃণমূলও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget