এক্সপ্লোর

পরাজিত টটেনহ্যাম, টিনএজার অ্যাঞ্জেল গোমেজের গোলে ২-১-এ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ম্যাচে আগাগোড়াই অবশ্য টটেনহ্যামকে বেশি বিপজ্জনক লেগেছে কিন্তু ১৮ বছরের অ্যাঞ্জেল গোমেজ ম্যাচ শেষের ১০ মিনিট আগে গোল দিয়ে জিতিয়ে দেন ম্যাঞ্চেস্টারকে।

সাংহাই: খেলাশেষের ১০ মিনিট আগের গোলে টটেনহ্যাম হটসপারকে হারিয়ে সাংহাইতে ফ্রেন্ডলি ম্যাচ জিতে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২-১ ফলে ম্যাচ জিতেছে তারা। প্রথমার্ধে ফরাসি স্ট্রাইকার অ্যান্টনি মার্শালের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু দ্বিতীয়ার্ধে সমতা ফেরান বদলি হিসেবে নামা টটেনহ্যামের লুকাস মুরা। বিরতিতে অবশ্য ম্যাঞ্চেস্টার ম্যানেজার ওলে গানার সলস্কজার ১১ জন খেলোয়াড়কেই বদলে দেন। ম্যাচে আগাগোড়াই অবশ্য টটেনহ্যামকে বেশি বিপজ্জনক লেগেছে কিন্তু ১৮ বছরের অ্যাঞ্জেল গোমেজ ম্যাচ শেষের ১০ মিনিট আগে গোল দিয়ে জিতিয়ে দেন ম্যাঞ্চেস্টারকে। এর ফলে সিজন শুরুর আগে ৪টি ম্যাচেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জয় পেল। ম্যাঞ্চেস্টার এবারে যেন চ্যাম্পিয়নস লিগে ভাল ফল করে, সে ব্যাপারে সলস্কজারের ওপর চাপ ছিল। পল পোগবার মত স্বনামধন্য থেকে নবাগত ড্যানিয়েল জেমস, অ্যারন ওয়ান-বিসাকার মত খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেন তিনি। উল্টোদিকে টটেনহ্যামের ম্যানেজার মরিসিও পোশেটিনো নিয়ে আসেন অভিজ্ঞ দল, যদিও ইংল্যান্ডের দুই আন্তর্জাতিক ফুটবলার ডেলে আলি ও হ্যারি কেনের পাশাপাশি নবাগত ট্যাঙ্গাই ডম্বেলেও দলে সুযোগ পান। ম্যাচে টটেনহ্যামের আধিপত্য থাকলেও খেলাশুরুর ৪ মিনিটের মাথাতেই প্রায় গোল করে ফেলেছিল ইউনাইটেড। কিন্তু গোলকিপারকে পরাস্ত করলেও অ্যান্টনি মার্শালের শট ফিরে আসে গোলপোস্ট থেকে। এরপর ডেলে আলি গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু গোলমাল করে ফেলেন তিনিও। কিন্তু ২১ মিনিটের মাথায় মার্শাল আর ভুল করেননি। কাছ থেকে টটেনহ্যাম গোলকিপারকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান লুকাস মুরা। কিন্তু খেলা শেষের কিছু আগে গোমেজের ভেলকিতে ম্যাঞ্চেস্টার ম্যাচ জিতে নেয়। আগামী বুধবার ম্যাঞ্চেস্টার খেলবে নরওয়ের ক্রিশ্চিয়ানসান্ডের বিরুদ্ধে, টটেনহ্যামের প্রতিদ্বন্দ্বী রিয়্যাল মাদ্রিদ।

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget