এক্সপ্লোর

UP Lockdown: করোনা মোকাবিলায় রবিবার লকডাউন উত্তরপ্রদেশে, মাস্ক না পরলে ১০ হাজার টাকা অবধি জরিমানা

UP Lockdown on Sunday: ঝড়ের গতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। করোনার দাপট রুখতে বড়সড় পদক্ষেপ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। আগামী রবিবার উত্তরপ্রদেশে লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার।

লখনউ:  ঝড়ের গতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। করোনার দাপট রুখতে বড়সড় পদক্ষেপ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। আগামী রবিবার সমগ্র উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। সেইসঙ্গে মাস্ক না পরলে প্রথমবার এক হাজার ও দ্বিতীয়বার এই নিয়ম ভাঙলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

যোগী আদিত্যনাথ সরকার জানিয়েছে যে,  রাজ্যের সমস্ত বাজার, অফিস, জিম, অডিটোরিয়াম ও সিনেমা হল বন্ধ থাকবে। রবিবার সারা  রাজ্যজুড়ে হবে স্যানিটাইজেশনের কাজ। অত্যাবশ্যক পরিষেবাগুলিকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।

দেশের যে দশটি রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলির মধ্যে রয়েছে রয়েছে উত্তরপ্রদেশও। দেশে মোট দৈনিক করোনা আক্রান্তর মধ্যে ৭৯.১০ শতাংশই এই রাজ্যগুলিতে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৪৩৯। ২০২০ তে এই অতিমারী ছড়িয়ে পড়ার পর দৈনিক আক্রান্তের সংখ্যা এটাই ছিল সবচেয়ে বেশি।
করোনা পরিস্থিতির অবনতির মধ্যে গতকালই রাজ্য প্রশাসন দশটি জেলার নৈশ কার্ফুর সময়সীমা পর্যালোচনা করে। এখন রাত ৮ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত জারি থাকবে নৈশ কার্ফু। এর আগে এই সময়সীমা ছিল রাত ৯ টা থেকে সকাল ছয়টা পর্যন্ত।  বর্তমানে লখনউ, কানপুর শহর, গৌতম বুদ্ধ নগর, প্রয়াগরাজ, বারাণসী, গাজিয়াবাদ, মীরাট, গোরখপুর, শ্রাবস্তী ও মোরাদাবাদে নৈশ কার্ফু বলবৎ রয়েছে।

করোনাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই আগামী ১৫ মে পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে। সেইসঙ্গে বোর্ড পরীক্ষাও স্থগিত রেখেছে।

শুক্রবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের শীর্ষ আধিকারিকদের বৈঠকে রবিবার লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের 'টিম-১১'-র সদস্যরা ছাড়াও জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।

রবিবার লকডাউনের দিন রাজ্যের সমস্ত প্রকাশ্য স্থানগুলিতে স্যানিটাইজেশনের কাজ নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,   দেশে বেড়েই  চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,১৭,৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩ জন।

বিস্তারিত আসছে....

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget