এক্সপ্লোর

কাঁচা খেলোয়াড়, নভিস! গরিব পরিবারের পাশে দাঁড়িয়েছিল, ছেলে আকাশের পক্ষে সওয়াল কৈলাসের

কৈলাসের দাবি, কোনও গৃহনির্মাতা নয়, আকাশ একটি গরিব পরিবারের পক্ষে দাঁড়িয়ে বাড়ি ভাঙার বিরোধিতা করেছে। ওদের বাড়ি ভাঙা পড়তে যাচ্ছিল। তবে আমি মনে করি, আমার বিধায়ক-পুত্র ও পুরপ্রশাসন, দুপক্ষই অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে।

ইন্দোর: কাঁচা খেলোয়াড়, নভিস! ছেলে আকাশ বিজয়বর্গীয় সম্পর্কে এমনই অভিমত কৈলাস বিজয়বর্গীয়র। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ পুরনিগমের অফিসার ধীরেন্দ্র সিংহ বৈশকে ক্রিকেট ব্যাটের বাড়ি মেরে গত বুধবার গ্রেফতার হন। ইন্দোরে একটি ভগ্নদশায় থাকা বাড়ি ভাঙতে গিয়ে আকাশের হাতে আক্রান্ত হন বৈশ ও পুরকর্মীরা। পরে জামিও পান আকাশ। তবে আকাশ ও পুর প্রশাসন, দুপক্ষকেই ‘কাঁচা খেলোয়াড়’ বলেছেন কৈলাস। সেদিনের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তা এড়ানো যেত বলেও মনে করছেন তিনি। এদিন আকাশ, কৈলাশ-দুজনেই পরদেশিপুরায় একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে সামিল হন। টিভি ফুটেজে ইন্দোর-৩ বিধানসভা এলাকার বিধায়ক আকাশকে জীর্ণ দশায় থাকা বাড়িটি ভাঙায় বাধা দিয়ে পুরকর্মীদের পেটাতে দেখা যায়। রবিবার জামিন পান তিনি। তাঁকে রীতিমতো বীরের সম্মান দিয়ে জেলের বাইরে থেকে নিয়ে যান বিজেপি কর্মীরা। কৈলাসের দাবি, কোনও গৃহনির্মাতা নয়, আকাশ একটি গরিব পরিবারের পক্ষে দাঁড়িয়ে বাড়ি ভাঙার বিরোধিতা করেছে। ওদের বাড়ি ভাঙা পড়তে যাচ্ছিল। তবে আমি মনে করি, আমার বিধায়ক-পুত্র ও পুরপ্রশাসন, দুপক্ষই অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে। বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস আরও বলেছেন, ইস্যুটা নিয়ে আর হইচই করতে চাই না। এমন বিতর্কের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়, সবার এজন্য উদ্বেগ থাকা উচিত। সেদিনের ঘটনার আগে পুরকর্তারা তাঁর ছেলের ফোন তোলেননি বলে দাবি করে কৈলাস বলেন, ওদেরও উদ্ধত হওয়া উচিত নয়। অভিযোগ করেন, কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার রাজনৈতিক ঘৃণাবশতঃ বিজেপি নেতাদের হেনস্থা করছে। কৈলাস বলেন, মধ্যপ্রদেশে বরাবর শাসক ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক সৌজন্য বজায় থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী কমলনাথের জমানায় এই প্রথম রাজনৈতিক বিরোধীদের সঙ্গে শত্রুর মতো আচরণ করা হচ্ছে। পুলিশ, প্রশাসনের অপব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের জালে জড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে সব দলের জনপ্রতিনিধিদের সম্মান করতে বলা। বর্ষার সময় বেহাল দশায় থাকা বাড়ি ভাঙা উচিত নয় বলেও অভিমত জানান কৈলাস।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Ritesh Tiwari: 'BJP প্রার্থী হতে টাকার প্রস্তাব TMC কাউন্সিলরের, আছে প্রমাণও',বিস্ফোরক রীতেশ তিওয়ারি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget