এক্সপ্লোর

রোজ দোকানে যাওয়ার প্রয়োজন নেই, গাড়ি নিয়ে অপ্রয়োজনে ঘুরবেন না, সতর্কবার্তা বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের

করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য সারা দেশে লকডাউন জারি করা হয়েছে। কিন্তু বেঙ্গালুরুতে অনেকেই এখনও অপ্রয়োজনে রাস্তায় ঘুরছেন।

বেঙ্গালুরু: প্রয়োজন ছাড়াই যাঁরা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, তাঁদের সতর্ক করে দিলেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও। তাঁর হুঁশিয়ারি, লকডাউন উপেক্ষা করে রাস্তায় নামলে গাড়ি ও বাইক বাজেয়াপ্ত করে নিতে পারে পুলিশ। করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য সারা দেশে লকডাউন জারি করা হয়েছে। কিন্তু বেঙ্গালুরুতে অনেকেই এখনও অপ্রয়োজনে রাস্তায় ঘুরছেন। তাঁদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেছেন, ‘আমি শহরের বাসিন্দাদের উদ্দেশে বলছি, মুদি দোকানে যান, কিন্তু কতটা প্রয়োজন, সেটা নির্দিষ্ট করে নিন। গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর কোনও প্রয়োজন নেই। এটা কেনাকাটা করার সময় নয়। আমরা আপনাদের গাড়ি নিয়ে দোকানে যাওয়ার অনেক সময় দিয়েছি। রোজ দোকানে যাবেন না। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, যে টু হুইলার ও ফোর হুইলার উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং লকডাউন কার্যকরের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলিকে বাজেয়াপ্ত করতে হবে।’ বেঙ্গালুরুর পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ‘বুধবার রাত পর্যন্ত ৬,৮৫২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ৬,৩২১টি টু হুইলার, ২২৭টি থ্রি হুইলার এবং ৩০৪টি ফোর হুইলার আছে। ১৪ এপ্রিলের পরেই এই গাড়িগুলিকে ছাড়া হবে। আমরা প্রতিটি থানায় ২০০ মেডিক্যাল ইমার্জেন্সি পাস দেওয়ার কথা ভাবছি। প্রয়োজন হলে রোজ সেই পাস নিয়ে আবার ফেরত দেওয়া যেতে পারে।’ অন্যদিকে, কর্ণাটকের ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ প্রবীণ সুদও ট্যুইট করে জানিয়েছেন, লকডাউন উপেক্ষা করে কোনও গাড়ি যদি রাস্তায় নামে, তাহলে সেই গাড়ি বাজেয়াপ্ত করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget