এক্সপ্লোর

শাহিনবাগের অনুপ্রেরণায় প্রতিবাদ মহারাষ্ট্রের মদনপুরাতেও, 'দেশকে ভালবাসলে সরকারকেও ভালবাসতে হবে, এমন কোনও কথা নেই', বলছেন আন্দোলনকারীরা

সকলের মুখেই স্লোগান ‘উই অল আর ওয়ান’। ‘আজাদি’র স্লোগানে গলা মেলাচ্ছেন ২০ থেকে ৮০। সোমবার সপ্তাহের শুরুর দিনে ব্যস্ত অঞ্চল মদনপুরার ছবিটা এমনটাই।

মুম্বই: শাহিনবাগ বা কলকাতার পার্কসার্কাস দেখিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআর-এর বিরুদ্ধে আন্দোলনের ভাষা। এক টুকরো শাহিনবাগই যেন এখন মহারাষ্ট্রের মদনপুরা। ছোট্ট একটা প্রতিবাদ-জমায়েত অল্প সময়েই আকর্ষিত করেছে শয়ে-শয়ে মানুষকে। জড়ো হয়েছেন সাধারণ গৃহবধূ থেকে আইনের ছাত্রীরা। সকলের মুখেই স্লোগান ‘উই অল আর ওয়ান’। ‘আজাদি’র স্লোগানে গলা মেলাচ্ছেন ২০ থেকে ৮০। সোমবার সপ্তাহের শুরুর দিনে ব্যস্ত অঞ্চল মদনপুরার ছবিটা এমনটাই। পুলিশও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের বুঝিয়ে-সুঝিয়ে সরানোর। কিন্তু শাহিনবাগের মতোই কণ্ঠ ছেড়েছে মদনপুরা। প্রতিবাদের আঙিনা থেকে না সরে যাওয়ার অঙ্গীকার নিয়েছে তারা। ‘দেশকে নিশ্চয়ই ভালবাসা উচিত। তাবলে দেশের সরকারকেও ভালবাসতে হবে, এমন কোনও কথা নেই’- সাফ কথা এক আইনের ছাত্রীর। ‘ভীম আর্মির প্রধান চন্দ্র শেখর আজাদ যেখানেই যাচ্ছেন, প্রতিবাদ করছেন, আটক হচ্ছেন। আমরা তাঁর জন্য লড়ছি। লড়াই চালাচ্ছি শাহিনবাগের মহিলাদের জন্য।’, জানালেন ফতিমা নামের ওই ছাত্রী। এক আন্দোলনকারীর দাবি, সংবিধানে কোথাও বলা নেই, জাত-ধর্মের উপর ভিত্তি করে আইন আনা যাবে। এক্ষেত্রে সেটাই হয়েছে। শাহিনবাগের আন্দোলনকারীদের থেকে অনুপ্রেরণায় প্রতিবাদ চালিয়ে যেতে বদ্ধপরিকর তাঁরা। শেষ ৭০ বছরে কখনও এভাবে শিশু কোলে নিয়ে প্রতিবাদে রাস্তায় রাতের পর রাত জাগেনি মানুষ। সরকারের ভাবা দরকার, কী কারণে তাঁরা পথে নামতে বাধ্য হলেন? প্রশ্ন এক প্রতিবাদীর। আরেক প্রতিবাদীর বক্তব্য, ‘আমি যোগী, অমিত শাহকে জিগ্যেস করতে চাই, আমরা কি দেশদ্রোহী?’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget