এক্সপ্লোর

E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব

Arvind Kejriwal : জাতীয় স্তরে প্রচার শুরু করতে চলেছেন AAP আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

নয়াদিল্লি : এবার E20 পেট্রোলের জোরদার বিরোধিতা। এনিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু হতে চলেছে শনিবার। জাতীয় স্তরে প্রচার শুরু করতে চলেছেন AAP আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। অন্যদিকে, সমাজকর্মী তহসিন পুণাওয়ালা মৌন মিছিল ও অনশন কর্মসূচির মাধ্যমে তাঁর আন্দোলন জোরদার করছেন। কেন্দ্রের  E20 (২০ শতাংশ ইথানল-মিশ্রিত পেট্রোল) প্রোগ্রামের বিরোধিতায় জাতীয় স্তরে প্রচার শুরু করার আগে শুক্রবার কেজরিওয়াল জানিয়েছেন, একজন প্রখ্যাত মানুষ এই বিক্ষোভে শামিল হতে চলেছেন। 

এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, "আগামীকাল (১ অগাস্ট) 'E20-র বিরুদ্ধে আয়োজিত 'National Town Hall Against E20' অনুষ্ঠানে দেশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমার সঙ্গে উপস্থিত থাকবেন, আমরা সেখানে মানুষের সমস্যা শুনব এবং E20-এর বিষয়ে একটি 'সিদ্ধান্ত' নেব। আপনার মতামত জানাতে অবশ্যই আসবেন।" যারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিতে চান তাঁদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও প্রকাশ করেছেন তিনি। 

 

২৭ জুলাই AAP-এর সদর দফতরে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এই অভিযানের ঘোষণা করার সময় কেজরিওয়াল E20 নীতির বিরুদ্ধে তাঁর এই প্রচারকে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন—যে আন্দোলনের জেরে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল।

কেজরিওয়াল বলেছিলেন, "দেশের যুবসমাজ এক উদ্ধত সরকারকে মাথা নত করতে বাধ্য করেছে এবং ধর্মেন্দ্র প্রধানকে জনগণের সামনে পদত্যাগ করতে হয়েছে। আমি এখন প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি যেন তিনি ই-২০ (E20) মিশ্রিত পেট্রোল সংক্রান্ত সমস্যাটিরও সমাধান করেন। মানুষ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁদের যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জ্বালানি সাশ্রয়ের হার (মাইলেজ) কমে যাচ্ছে। এই সমস্যাটি আরও বড় আকার ধারণ করার আগেই, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি তিনি যেন উদ্যোগ নিয়ে এর সমাধান করেন।"

কেজরিওয়াল জানিয়েছেন যে, শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানটি দুপুর ১২টায় শুরু হবে এবং অংশগ্রহণকারীদের সকাল সাড়ে ১১টার মধ্যে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। Protest Against E20 Petrol

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Bangladesh Unrest : দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
Narendra Modi :চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না দিতে পারলে, আমার শান্তি নেই : খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী
চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না দিতে পারলে, আমার শান্তি নেই : খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী
Spurious Liquor: মদ খেয়ে ভয়াবহ পরিণতি, ১৫ জনের মৃত্যু পরপর, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি
মদ খেয়ে ভয়াবহ পরিণতি, ১৫ জনের মৃত্যু পরপর, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি
Earthquake : বিরাট ভূমিকম্প পেরুতে ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
বিরাট ভূমিকম্প পেরুতে ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget