এক্সপ্লোর

CJP Protest : এই দিন থেকে দেশজুড়ে পথে CJP, জ্ঞানেশকাণ্ডে ডেডলাইন বেঁধে দিলেন অভিজিৎ দীপকে

মুম্বই থেকে শুরু, ছড়াবে গোটা দেশে, হুঙ্কার অভিজিৎ দীপকের।

জ্ঞানেশকাণ্ডে দেশজুড়ে প্রতিবাদে কংগ্রেস। কালকের মধ্যে CEC পদত্যাগ না করলে, বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি CJP-র। মুম্বই থেকে শুরু, ছড়াবে গোটা দেশে, হুঙ্কার অভিজিৎ দীপকের। বৃহস্পতিবারই জ্ঞানেশ কুমারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিল সিজেপি। আর এবার পোস্ট করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগের ডেডলাইন বেঁধে দিলেন অভিজিৎ। এক্স পোস্টে দীপকে লিখলেন, 'যদি জ্ঞানেশ কুমার আগামীকালের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে সিজেপি ২ অক্টোবরমুম্বই থেকে দেশব্যাপী প্রতিবাদ শুরু করবে এবং তা ভারতের বিভিন্ন শহরে নিয়ে যাবে। এই গান্ধী জয়ন্তীতে আসুন আমরা গণতন্ত্র রক্ষার শপথ নিই।'

দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন ঘিরে তোলপাড় চলছে সারা দেশে। এই আবহে মুখ্য় নির্বাচন কমিশনার পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আন্দোলনে বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে জ্ঞানেশ কাণ্ডের প্রতিবাদ করে সিজেপি। তারা তিনটি দাবি সামনে রেখে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন।  তাদের প্রথম দাবি ছিল অবিলম্বে জ্ঞানেশের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করতে হবে। সেই সঙ্গে জানাতে হবে , কে তাঁকে এই কাজ করার নির্দেশ দিয়েছিল?

দ্বিতীয়ত, আসন্ন সমস্ত নির্বাচন স্থগিত করার দাবি জানানো হয়েছে । এসআইআর (SIR) স্থগিত করতে হবে। জানুয়ারি ২০২৫-এর ভোটার তালিকা পুনর্বহাল করার দাবি জানিয়েছে সিজেপি। এসআইআর-এর সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার দাবি করা হয়েছে। 

সেই সঙ্গে সিজেপির স্পষ্ট দাবি, ভারতের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের আইনটি বাতিল করতে  হবে। সমাজের বিদ্বজনদের নিয়ে একটি নতুন আইন প্রণয়ন করা হোক যা জনগণের আস্থা অর্জন করবে।  

মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের বুধবারের প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে, ভোটার তালিকায় নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, নতুন ভোটারের নাম তোলার ফর্ম বদল, ভোটার সংক্রান্ত তথ্যের নিয়ন্ত্রণ সহ নানা বিষয় নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই মতবিরোধ ছিল। দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের বুধবারের প্রতিবেদন অনুযায়ী, জ্ঞানেশ কুমারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সানধু এবং বিবেক জোশী। সেটা দু-একবার নয়, গত ১০ মাসে অন্তত ১৪ বার! কিনতু, তাঁদের আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি। এই রিপোর্ট সামনে আসতেই সরব হয় বিজেপি বিরোধী দলগুলি। যন্তর মন্তরের আন্দোলনের সাফল্যের পর আবারও এই ইস্যু নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল সিজেপি। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget