এক্সপ্লোর

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ‘ঐতিহাসিক পদক্ষেপ’, ‘পশ্চিমের প্রতিবেশী’র ছায়াযুদ্ধ বানচাল করে দিয়েছে, সেনাদিবসের অনুষ্ঠানে বললেন সেনাপ্রধান

সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের প্রতি বিন্দুমাত্র সহনশীলতা না দেখানোর অর্থাত্ জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়ে সেনাপ্রধান এও বলেন, যারা সন্ত্রাসবাদে মদত দেয়, তাদের মোকাবিলার একাধিক উপায় আমাদের জানা, সেসব প্রয়োগ করতে দ্বিধা করব না আমরা।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ‘ঐতিহাসিক পদক্ষেপ’। বললেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। বুধবার এখানে কারিয়াপ্পা ময়দানে ৭২-তম সেনা দিবসের অনুষ্ঠানে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ৩৭০ ধারা প্রত্যাহার করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে বলেন, কেন্দ্রের এই পদক্ষেপ ‘পশ্চিমের প্রতিবেশী’ দেশের ছায়াযুদ্ধ বানচাল করে দিয়েছে। এই সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীরের ভারতের মূল স্রোতে সামিল হওয়ায় সাহায্য করবে বলেও অভিমত জানান সেনাপ্রধান। সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের প্রতি বিন্দুমাত্র সহনশীলতা না দেখানোর অর্থাত্ জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়ে সেনাপ্রধান এও বলেন, যারা সন্ত্রাসবাদে মদত দেয়, তাদের মোকাবিলার একাধিক উপায় আমাদের জানা, সেসব প্রয়োগ করতে দ্বিধা করব না আমরা। রাজসিক কায়দায় সেনাদিবসের প্যারেডে ভারতীয় সেনাবাহিনীর সামরিক শক্তির প্রদর্শনও হয় এদিন। সেনার স্টেট-অব-দি-আর্ট সম্পদ, হাতিয়ারের কাজও দেখানো হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়াও ছিলেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। ১৯৪৯ সালের আজকের দিনেই ভারতের শেষ ব্রিটিশ কমান্ডার-ইন-চিফ জেনারেল ফ্রান্সিস বুচারের থেকে ভারতীয় সেনার কমান্ডার ইন-চিফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল কেএম কারিয়াপ্পা। সেই থেকে ১৫ জানুয়ারি দিনটি পালিত হচ্ছে সেনাদিবস হিসাবে। প্রথম একজন চিফ অব ডিফেন্স সেখানে উপস্থিত হলেন।

সেরা শিরোনাম

BJP Win : দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Minor Girl Molested: মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget