এক্সপ্লোর

তুষারধসে হারিয়েছে ছাদ, পিতৃহারা শিশুদের দত্তক নিলেন সোনু

সোনুর এই ভূমিকায় খুশি আলম সিংহের স্ত্রী। প্রাক্তন গ্রাম প্রধান হুকুম সিংহের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা সোনু সুদের অবদানের জন্য কৃতজ্ঞ। তিনি জানিয়েছেন পড়ুয়াদের লেখাপড়া এবং ওই পরিবারের জীবনযাপনের দায়িত্ব নেবেন। আমাদের শুভ কামনা সব সময় ওঁর সঙ্গে আছে।

মুম্বই: প্রবল তুষারধসে ভেসে গিয়েছে ঘর বাড়ি। বন্যা বিধ্বস্ত উত্তরাখণ্ডে প্রকৃতির তাণ্ডবে প্রাণ হারিয়েছেন বিদ্যুৎকর্মী আলম সিংহ পুন্ডির। এবার তাঁর ৪ সন্তানকে দত্তক নিলেন বলিউডের খলনায়ক। ফের বাস্তবের নায়ক হয়ে দাঁড়ালেন বলিউড অভিনেতা সোনু সুদ।

তপোবনের জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎকর্মী আলম সিংহ পুন্ডির। উত্তরাখণ্ডের তেহরি জেলার লোয়াল গ্রামের বাসিন্দা বছর ৪৫-এর ওই ব্যক্তি। উত্তরাখণ্ডে প্রকৃতির তাণ্ডবে মৃত্যু হয়েছে তাঁর। ঘর বাড়ি হারিয়েছেন তাঁর স্ত্রী ও ৪ মেয়ে। কীভাবে বাঁচবেন তাঁরা? কোথায় থাকবেন? কীভাবে হবে মেয়েদের লেখাপড়া? এই চিন্তায় ঘুম উড়েছিল মায়ের। এই কঠিন পরিস্থিতিতে ফের কল্পতরুর ভূমিকা পালন করলেন সোনু সুদ। ৪ পড়ুয়াকে দত্তক নেওয়া সহ ওই পরিবারকে আর্থিক সাহায্য়ের প্রতিশ্রুতি দিলেন তিনি।

সোনুর এই ভূমিকায় খুশি আলম সিংহের স্ত্রী। প্রাক্তন গ্রাম প্রধান হুকুম সিংহের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা সোনু সুদের অবদানের জন্য কৃতজ্ঞ। তিনি জানিয়েছেন পড়ুয়াদের লেখাপড়া এবং ওই পরিবারের জীবনযাপনের দায়িত্ব নেবেন। আমাদের শুভ কামনা সব সময় ওঁর সঙ্গে আছে।

আঁচল (১৪), অন্তরা (১১) , কাজল (৮), অনন্যা(২) সহ ওই পরিবার সোনুর অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। পুন্ডিরের স্ত্রী সরোজিনি দেবী জানিয়েছেন, প্রকৃতির তাণ্ডবে আজ আমাদের এই অবস্থা। আমার সন্তানদের বাবাকেও হারিয়েছি। ভগবানের মতো আমাদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। এই অন্ধকার থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

উল্লেখ্য, কেদারনাথের ভয়াবহ স্মৃতি উসকে গত ৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের চামোলিতে বিপর্যয়। জোশীমঠের কাছে হিমবাহ ভেঙে তুষারধস। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হল একাধিক বিদ্যুৎ প্রকল্প। অন্তত ১৫০ জন নিখোঁজ বলে দাবি করে প্রশাসন। উদ্ধারকাজ শুরু করে আইটিবিপি, এনডিআরএফ। জলের তোড়ে নির্মীয়মাণ ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে, অলকানন্দা আর গঙ্গা তীরবর্তী বিষ্ণুপ্রয়াগ, জোশীমঠ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, শ্রীনগর, হৃষিকেশ,হরিদ্বারে জারি হয় হাই অ্যালার্ট। ইতিমধ্যে ৬১ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Ayushman Card Scam : আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget