এক্সপ্লোর

West Bengal News Assembly Election 2026: রাজীব কুমারের 'ভাল বন্ধু', সদ্য প্রাক্তন IPS, বিজেপির জগদ্দলের প্রার্থী রাজেশ কুমার

BJP Candidate: রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন ডিজিপি জগদ্দলের বিজেপি প্রার্থী সদ্য প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমারের অত্যন্ত ভাল বন্ধু।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। মোট ১১১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। উত্তর ২৪ পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তিনি। সিআইডি চিফ-ও ছিলেন। রাজনীতির ময়দানে আসার সিদ্ধান্ত নিলেন কবে? সদ্য প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার বলছেন, 'যখন থেকে চাকরিতে ঢুকেছি, পাবলিক সার্ভিস সবসময়ই আমাদের জীবনের অঙ্গ। এটা মানুষের সেবা করার অন্য একটা মাধ্যম। সেই হিসেবে একটা মানসিক প্রস্তুতি ছিল।' অবসরের পরই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন জগদ্দলের বিজেপি প্রার্থী।     

ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকে এবার পুলিশ ও প্রশাসনে ব্যাপক রদবদল করছে নির্বাচন কমিশন। ২০১৯ সালে কলকাতার পুলিশ কমিশনার হয়েছিলেন রাজেশ কুমার। নির্বাচন কমিশনই তাঁকে সিপি করেছিল। এরপর সরকার এসে তাঁকে সরিয়ে দেয়। এইসব রদবদল অস্বাভাবিক নয়। কিন্তু এবার যে ব্যাপক হারে রদবদল হচ্ছে, তা নিয়ে কী মত জগদ্দলের বিজেপি প্রার্থী সদ্য প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমারের? বিজেপি প্রার্থী বলছেন, 'প্রতিবারই কিছু পরিবর্তন হয়। কোনও সময় খুব বেশি, কোনও সময় একটু কম। আমি মনে করি যাঁরা নির্বাচনের দায়িত্বে রয়েছেন, এটা তাঁরাই সিদ্ধান্ত নেবেন, যেমন সরকার চালানোর সময়, সরকার সিদ্ধান্ত নেয় কাকে কোথায় রাখবেন, কীভাবে রাখবেন। আমি মনে করি যাঁরা যে দায়িত্বে আছেন, তাঁরা ওই সময় খুব ভাল সিদ্ধান্ত নেন। নির্বাচন কমিশনও খুব ভাল সিদ্ধান্ত নিচ্ছে বলে আশা করছি।'    

রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন ডিজিপি জগদ্দলের বিজেপি প্রার্থী সদ্য প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমারের অত্যন্ত ভাল বন্ধু। এবার তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছেন রাজীব কুমার। আর বিজেপির টিকিটে লড়তে চলেছেন রাজেশ কুমার। বন্ধুর সঙ্গে এখন কেমন সমীকরণ তাঁর? জগদ্দলের বিজেপি প্রার্থী বলছেন, 'আমরা ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে একসঙ্গে ছিলাম। প্রায় ৩৫ বছর ধরে একসঙ্গে রয়েছি। আমরা ব্যাচমেট। একসঙ্গেই অবসর নিয়েছি। রাজীব কুমার খুব ভাল অফিসার। সব ব্যাচমেটদের, ক্যাডারমেটদের বন্ধুত্ব খুব ভালই থাকে। রাজীব খুব ভাল প্ল্যাটফর্ম পেয়েছে। ও যেন ভাল কাজ করতে পারে সেই শুভেচ্ছা রইল। আমি যেন ভাল কাজ করি, ওর শুভেচ্ছাও আমার সঙ্গে রয়েছে।'     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget