এক্সপ্লোর

Bengaluru on Coronavirus : অক্সিজেন সঙ্কটের মুখে ভিভিআইপিরাও, বেঙ্গালুরুতে বেসরকারি হাসপাতালের সামনেও ঝুলছে 'নো বেড' বোর্ড !

রাজনীতিবিদ, আমলা থেকে ফিল্মি দুনিয়ার তারকা, সবারই এক হাল। সরকারি হাসপাতাল তো বটেই, বেসরকারি হাসপাতালেও পাওয়া যাচ্ছে না অক্সিজেন বেড। বেঙ্গালুরুতে অক্সিজেনের অভাবে রোগী ভর্তি বন্ধ করল বহু হাসপাতাল।

 

নয়া দিল্লি : সাধারণ মানুষের পাশাপাশি অক্সিজেন পেতে নাভিশ্বাস উঠছে ভিভিআইপিদেরও। সরকারি হাসপাতাল তো বটেই, বেসরকারি হাসপাতালেও পাওয়া যাচ্ছে না অক্সিজেন বেড। বেঙ্গালুরুতে অক্সিজেনের অভাবে রোগী ভর্তি বন্ধ করল বহু হাসপাতাল। 

রাজনীতিবিদ, আমলা থেকে ফিল্মি দুনিয়ার তারকা, সবারই এক হাল। বেঙ্গালুরুতে অক্সিজেনের লাইনে বেহাল দশা ধনী-গরিবের। সূ্ত্রের খবর, প্রতিদিনই মুখ্যমন্ত্রীর অফিসে ফোন যাচ্ছে ভিভিআইপি-দের। অক্সিজেন বেডের আবেদন করছেন সবাই। কিন্তু দিনের শেষে নিরাস হতে হচ্ছে তারকাদেরও। পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে কর্পোরেট হাসপাতালকেও বেড নেই বলে বোর্ড ঝোলাতে হচ্ছে।

কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। মণিপাল হাসপাতালে বেডের জন্য আবেদন করেন তিনি । যদিও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও হতাশ হতে হয়। শেষে অ্যাপোলো হাসপাতালে বেড জোগাড় করতে পারেন তিনি। একই অবস্থা হয় ইয়েদুরাপ্পার একজন ক্যাবিনেট মন্ত্রীরও। নিকট আত্মীয়ের জন্য হন্যে হয়ে অক্সিজেন বেড খোঁজেন তিনি। শেষে কোনওক্রমে অক্সিজেন জোগাড় করে বাড়িতেই আত্মীয়কে রাখতে হয় তাঁকে। পরে মাইসুরুতে স্থানান্তরিত করতে হয় আত্মীয়কে।

শুধু মন্ত্রী নন, একই অবস্থা হয়েছে তারকাদেরও। অভিনেতা অনিরুদ্ধ বিষ্ণুবর্ধন জানিয়েছেন, শুধু অক্সিজেন বা হাসপাতাল নয়, বর্তমানে বেঙ্গুলুরুতে ভাল ডাক্তারেরও অভাব রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক আমলাকেও ওই একই পরিস্থিতির শিকার হতে হয়। বাড়িতে মহিলা অসুস্থ হওয়ায় সামনের হাসপাতালে ভর্তি করাতে যান তিনি। যদিও বাড়িতে অক্সিজেন দিয়ে মহিলার চিকিৎসা করানোর পরামর্শ দেয় হাসপাতাল।

তবে বেঙ্গালুরুর চিন্তা আরও বাড়িয়েছে কালোবাজারি। এক অভিনেতা দাবি করেছেন, কাকিমার জন্য রেমডিসিভির আনতে গিয়ে আজব অভিজ্ঞতা হয় তাঁর। ডাক্তার তাঁকে ওই ওষুধ কেনার কথা বলেন। কোনও জায়গায় না পেয়ে কালোবাজারিদের থেকে ৫০,০০০ টাকা দিয়ে একটা ইঞ্জেকশন কেনেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, কর্ণাটকে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩,৪৯,৫১৫ জন। গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে এখনও রাজ্যে সংক্রমণে মৃতের সংখ্যা ১৫,৩০৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৬১২ জন। একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ২৭০ জনের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC 21 July: শুধুই কি অসুস্থতা ? মমতার ২১-এর মঞ্চে কেন নেই সাহিত্য়িক আবুল বাশার ? মুখ খুললেন সাক্ষাৎকারে
শুধুই কি অসুস্থতা ? মমতার ২১-এর মঞ্চে কেন নেই সাহিত্য়িক আবুল বাশার ? মুখ খুললেন সাক্ষাৎকারে
News Live: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
NEET CJP Protest: NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
ABP Ananda Top 10,21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Madhyamgram News: মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ-ইন পার্টনারের দেহ উদ্ধার
Kalyan Banerjee: দীর্ঘ বকতৃতায় বিরক্ত মমতা, বাদানুবাদে মঞ্চ ত্যাগ কল্যাণের
Kolkata News: ৩-৪ বছর ধরে প্যাকেট বন্দি হয়েই পড়ে সমস্ত সরঞ্জাম!
Sikkim Landslide News: এখনও পর্যন্ত ১৬ জন আটকে, সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস
Asit Majumdar Bail | তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেলেন অসিত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget