এক্সপ্লোর

‘বয়েজ লকার রুম’ ইনস্টাগ্রাম গ্রুপের অ্যাডমিন গ্রেফতার, যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেনসিক পরীক্ষার জন্য

তদন্তকারীরা জেনেছেন, ওই গ্রুপের সদস্য় সব মিলিয়ে ২২। ২জন কলেজ পড়ুয়া প্রাপ্তবয়স্ক। বাকিরা সবাই দিল্লি-এনসিআরের অন্তত চারটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া।

নয়াদিল্লি: এবার সহপাঠী মেয়েদের গণধর্ষণের পন্থা-পদ্ধতি নিয়ে স্কুলপড়ুয়াদের চর্চার মঞ্চ হিসাবে ব্যবহৃত হওয়া ‘বয়েজ লকার রুম’ নামে ইনস্টাগ্রাম গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটরকে গ্রেফতার করল দিল্লি পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। সোস্য়াল মিডিয়ায় শেয়ার হওয়া গ্রুপের সদস্যদের কথোপকথনের স্ক্রিনশট দেখে স্তম্ভিত সকলে। বিষয়টি স্বতঃপ্রণোদিত হয়ে খতিয়ে দেখে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ বছরের একটি ছেলেকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জেনেছেন, ওই গ্রুপের সদস্য় সব মিলিয়ে ২২। ২জন কলেজ পড়ুয়া প্রাপ্তবয়স্ক। বাকিরা সবাই দিল্লি-এনসিআরের অন্তত চারটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া। গতকাল গোষ্ঠীর দশজনকে ফোনে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রুপের চিহ্নিত সদস্যদের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সাইবার অপরাধ দমন শাখা গ্রুপের সদস্যদের সম্পর্কে ফেসবুক মালিকানাধীন সোস্যাল নেটওয়ার্কিং মঞ্চ ইনস্টাগ্রামের কাছে তথ্য চেয়েছে, সেজন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে তারা। গ্রুপের মধ্যে আলোচনার বিষয়বস্তুতে ছিল তার এক সদস্যের একটি মন্তব্য, যাতে সহপাঠী ছাত্রীকে কয়েকজন ছেলেকে জুটিয়ে ধর্ষণের কথা ছিল। তাছাড়াও ছিল স্কুলের মেয়েদের একাধিক ছবি, তার সঙ্গে তাদের সম্পর্কে নানা যৌনগন্ধী মন্তব্য। ছিল ইনস্টাগ্রামে মেয়েদের পোস্ট করা ছবির প্রতিলিপি, তার সঙ্গে যৌন ইঙ্গিতবাহী ও হিংস্র মন্তব্য। পুলিশ জানিয়েছে, গ্রুপেরই একটি ছেলে কথোপকথনের স্ক্রিনশট তুলে কাউকে পাঠায়। সেটি কোনওভাবে তাদের আলোচনার নিশানা হওয়া মেয়েদের কেউ সোস্যাল মিডিয়ায় পোস্ট করে। তখনই গোটা বিষয়টি জানাজানি হয়। পুলিশ তথ্য ও প্রযুক্তি আইনের নানা ধারা, পর্নোগ্রাফির বিষয়বস্তু ছড়ানো ও মেয়েদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ধারা প্রয়োগ করেছে। গত সোমবার সংশ্লিষ্ট স্কুলগুলির একটির কর্তৃপক্ষ, যেখানে গোটা বিষয়টি ফাঁস করে দেওয়া ছাত্রটি পড়ে, দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এক তদন্তকারী বলেছেন, ওই স্ক্রিনশট জনসমক্ষে আসার সঙ্গে সঙ্গে গ্রুপটি ভেঙে দিয়ে নতুন একটি খুলে পুলিশকে বিভ্রান্ত করতে তাতে কয়েকটি মেয়েকেও ঢোকানো হয়। আসল গ্রুপটি এপ্রিলের গোড়ায় খোলা হয়েছিল বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget