এক্সপ্লোর

Afghanistan Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে দুলল মাটি, শয়ে -শয়ে মৃত্যুর আশঙ্কা আফগানিস্তানে, কাঁপল দিল্লিও

Earthquake: হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পের ধাক্কায়, জম্মু ও কাশ্মীর এবং দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়।

 

কাবুল: সপ্তাহ শুরুতেই ভয়ঙ্কর ধাক্কায় দুলে উঠল আফগানিস্তান। ভারতীয় সময় ০০:৪৭:৪১ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে মাত্রা ৬.৩, যা নিঃসন্দেহে যথেষ্ট শক্তিশালী। অভিঘাতে কেঁপে ওঠে পড়শি পাকিস্তানের বড় অংশও ।   National Centre for Seismology (NCS) অনুসারে,  কম্পনের কেন্দ্রস্থল ছিল ৩৪.৫০° উত্তর অক্ষাংশ এবং ৭০.৮১° পূর্ব দ্রাঘিমাংশ।, মাটি থেকে ১৬০ কিলোমিটার গভীরে। হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পের ধাক্কায়, জম্মু ও কাশ্মীর এবং দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়। চলতি বছরের এপ্রিলেও আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর জেরে উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছিল। 

আফগানিস্তান এমনিতেই  ভূমিকম্পপ্রবণ।  ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মিলনস্থলের উপরই  স্পর্শকাতর  জাগায় অবস্থান। ২০২২ সালে, পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্পে কমপক্ষে হাজার মানুষের প্রাণ গিয়েছিল। আহত হয়েছিলেন হাজার হাজার মানুষ। গত  দুই দশকের মধ্যে এখনও পর্যন্ত এটিই আফগানিস্তানে সবথেকে বড় বিপর্যয় ছিল এটি। এবার কি ক্ষয়ক্ষতির হিসেব ২০২২-কেও ছাপিয়ে যাবে ? প্রমাদ গুণছে মানুষ। ইতিমধ্যেই শত শত লোক মারা যাওয়ার বা আহত হওয়ার আশঙ্কাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানের এই অঞ্চলের বেশিরভাগ বাড়িই  কাঠ, মাটির ইট বা দুর্বল কংক্রিট দিয়ে নির্মিত । তাই ভূমিকম্প প্রতিরোধী নয়। তাই আফগানিস্তানের এই পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা। 

 ইতিমধ্যেই তালিবান সরকারের আধিকারিকরা  দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য হেলিকপ্টার সরবরাহের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে সাহায্যের অনুরোধ করছে সে-দেশের সরকার।  ভূমিকম্প পর্যবেক্ষণকারী সরকারি বিভাগ, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে যে এই ভূমিকম্পে শত শত লোকের মৃত্যু হতে পারে। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

নরেন্দ্র মোদি  আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার পরিজনের জন্য রইল আমাদের সমবেদনা ও প্রার্থনা। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সবরকম মানবিক সাহায্য ও ত্রাণ দিতে প্রস্তুত।”

প্রধানমন্ত্রীর বিবৃতির পর আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

 

সেরা শিরোনাম

PM Modi : 'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
'সঞ্চয়ে উৎসাহ দিন', আর্থিক শৃঙ্খলার বিষয়ে মন্ত্রীদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
Punjab Bridge Collapsed: ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget