এক্সপ্লোর

Afghanistan Legitimises Slavery: বর্ণপ্রথা চালু হল আফগানিস্তানে, আইনি স্বীকৃতি পেল দাসত্ব, মেয়েদের অবস্থা শোচনীয়

Afghanistan Class Division: আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকার নয়া ‘ক্রিমিনাল প্রসিডিওর কোড ফর কোর্টস’ চালু করেছে, তাতে ফৌজধারি কার্যবিধি লিপিবদ্ধ রয়েছে।

নয়াদিল্লি: জন্মসূত্রে মানুষকে ভাগ করার ‘বর্ণপ্রথা’র অবসান ঘটেছে ভারতে। কিন্তু পড়শি দেশ আফগানিস্তানে এবার কার্যত ‘বর্ণপ্রথা’ চালু হল। আফগান সমাজের মানুষকে চার ভাগে ভাগ করল দেশের তালিবান সরকার। শুধু তাই নয়, ‘দাসত্ব’কে আইনি স্বীকৃতি দিল আফগানিস্তানের তালিবান সরকার। (Afghanistan Class Division)

আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকার নয়া ‘ক্রিমিনাল প্রসিডিওর কোড ফর কোর্টস’ চালু করেছে, তাতে ফৌজধারি কার্যবিধি লিপিবদ্ধ রয়েছে। সেটি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। একযোগে সরব হয়েছেন মানবাধিকার সংস্থাগুলি। কারণ তালিবান সরকার দেশের মানুষকে চারটি অসম শ্রেণিতে ভাগ করেছে। আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে দাসত্বকে, যাকে ‘গোলামি’ বলে উল্লেখ করা হয়েছে। (Afghanistan Legitimises Slavery)

নয়া ফৌজদারি বিধির ৯ নং অনুচ্ছেদে আফগান সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, ধর্মগুরু (উলেমা/মোল্লা), বিশিষ্ট (আশরফ বা অভিজাত), মধ্যবিত্ত এবং নীচু শ্রেণি। এই চার শ্রেণির মধ্যে সমাজের একেবারে শীর্ষে রাখা হয়েছে ধর্মগুরুদের। এই ধর্মগুরুরা কোনও অপরাধ করলে, তাঁদের সঠিক পরামর্শ বা উপদেশ দিয়েই ছেড়ে দেওয়া হবে। দেশের বিচারব্যবস্থা ছুঁতেও পারবে না তাঁদের। অর্থাৎ আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছে তাঁদের। কিন্তু নীচু শ্রেণির কেউ যদি অপরাধ করেন, তাঁদের কপালে রয়েছে কারাবাস, দৈহিক শাস্তি। নয়া বিধি অনুযায়ী, অপরাধী কোন শ্রেণিতে পড়েন, সেই নিরিখেই শাস্তি নির্ধারিত হবে। মহিলাদের নীচু শ্রেণির অন্তর্ভুক্ত করেছে তালিবান, যাঁদের উপর কড়া বিধিনিষেধ জারি থাকবে। সমাজজীবন থেকে দূরে রাখা হচ্ছে রীতিমত। শিক্ষার অধিকার নেই, যেখানে ইচ্ছে যাওয়ার অধিকারও নেই।

অভিজাত শ্রেণির মধ্যে রাখা হয়েছে উপজাতি গোষ্ঠীর নেতা থেকে সেনা কম্যান্ডারকেও। তাঁরা অপরাধ করলে তলব করা হবে, কিন্তু জেল হবে না। মধ্যবিত্তদের কিন্তু জেলে যেতে হবে। যাঁরা একেবারে নীচু শ্রেণিতে পড়ছেন, তাঁদের সবচেয়ে কঠোর শাস্তি পেতে হবে। প্রকাশ্যে চাবুকপেটা থেকে জেল, কিছুই বাদ যাবে না। Afghan International জানিয়েছে, শারীরিক নির্যাতনের ক্ষেত্রে শুধুমাত্র ‘হাড় ভেঙে দেওয়া’ এবং ‘চামড়া তুলে নেওয়া’ই নিষিদ্ধ করা হয়েছে।

দাসত্ব নিয়ে বলা হয়েছে, কোনও অপরাধের ক্ষেত্রে যদি আগে থেকে শাস্তির নিদান না থাকে, সেক্ষেত্রে অপরাধী মুক্তি পাবেন না দাস হয়ে থাকবেন, তা বিবেচনা করে হবে। ইমামদের হাতে 'হুদুদ' শাস্তি কার্যকর হবে। 'তা'জির' শাস্তি কার্যকর করবেন স্বামী অথবা প্রভু। 'হুদুদ' ইসলামি আইনের আওতায় পড়ে, যা ওপরওয়ালার নিদান লঙ্ঘন হিসেবে গণ্য হয়। 

সমাজকর্মীদের পৃষ্ঠপোষকতায় তৈরি মানবাধিকার সংগঠন Rawadari এর বিরুদ্ধে সরব হয়েছে। ২০২১ সালের অগাস্ট মাসে আফগানিস্তানে তালিবানের প্রত্যাবর্তন ঘটার পর থেকে নির্বাসনে রয়েছেন ওই সমাজকর্মীরা। তালিবান বিরোধীদের নিয়ে তৈরি Supreme Council of National Resistance for the Salvation of Afghanistan জানিয়েছে, সমানাধিকার, মানবিক মর্যাদা সুনিশ্চিতকরণে এবং দাসত্ব নির্মূল করার যে আন্তর্জাতিক বিধিনিয়ম রয়েছে, তা লঙ্ঘন করেছে তালিবান। মধ্যযুগীয় বর্বরতার চেয়েও খারাপ অবস্থা হতে চলেছে।

আফগানিস্তানের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মহম্মদ ফরিদ হামিদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘নাগরিকদের অপরাধী সাব্যস্ত করার দলিল আনা হয়েছে। মানুষকে নিকৃষ্ট বলে চিহ্নিত করা সরাসরি মানবিক মূল্যবোধের উপর আঘাত’। নয়া ফৌজবিধিতে বার বার ‘গোলাম’ শব্দটির উল্লেখ রয়েছে। স্বীকৃতি দেওয়া হয়েছে দাসত্ব বা ‘গোলামি’কে। এর ফলে গার্হ্যস্থ হিংসা, বিশেষ করে মহিলাদের ক্রীতদাস করে রাখার প্রবণতা বাড়বে বলে আশঙ্কা মানবাধিকার সংস্থাগুলির। গত বছরই মহিলাগের লেখা ১৪০টি বই নিষিদ্ধ করে তালিবান। মহিলাদের উপর বিধিনিষেধও আরোপ করে তারা। 

আফগানিস্তানের প্রাক্তন ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিওরিটি চিফ রহমতউল্লা নাবিলের মতে ‘ধর্মের রাজনীতিকরণ হচ্ছে। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে তালিবান’। আফগানিস্তানে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি রিচার্ড বেনেট বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আফগানিস্তানের মানবাধিকার সংগঠনগুলি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতের হস্তক্ষেপ দাবি করেছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget