এক্সপ্লোর

আশুতোষের পর বজবজ কলেজের ভর্তির মেধা তালিকাতেও সানি লিওন!

পার্থক্য একটাই, আশুতোষ কলেজের মেধা তালিকায় ১ নম্বরে সানি লিওন। আর বজবজ কলেজের মেধা তালিকায় ১৫১ নম্বরে!

দক্ষিণ ২৪ পরগনা: কলকাতার ঐতিহ্যবাহী আশুতোষ কলেজের পর এবার বজবজ কলেজ। ফের ভর্তির মেধা-তালিকায় নাম সানি লিওনের।

এখানেও বিষয় সেই একই। পার্থক্য একটাই, আশুতোষ কলেজের মেধা তালিকায় ১ নম্বরে সানি লিওন। আর বজবজ কলেজের মেধা তালিকায় ১৫১ নম্বরে!

সানি লিওনের জন্ম কানাডায়। প্রথমে পড়াশোনা সেখানে, তারপর আমেরিকায়। আর ৩৯ বছরের সেই সানি লিওনের নামই কি না এবার বজবজের কলেজের মেধা তালিকায়! এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে কলেজে!

বজবজ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তমাল বন্দ্যোপাধ্যায় বলেন, সম্পূর্ণ প্রক্রিয়া দেখাশুনো করতেন অধ্যক্ষ দেবযানী দত্ত। তাঁর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বেজে গেলেও তিনি ধরেননি।

এর আগে, আশুতোষ কলেজের ইংরেজি অর্নাসের মেধা তালিকায় এক নম্বরে সানি লিওনের নাম প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার এই তালিকা প্রকাশিত হতেই রীতিমতো শোরগোল পড়ে যায়!

সানির নামের পাশে উচ্চমাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর রয়েছে, তা-ও তাক লাগানোর মতো। প্রথম ভাষায় ১০০র মধ্যে ১০০। ইংরেজিতে ও তাই। তৃতীয় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বিষয়েও ফুল মার্কস! কলেজে ভর্তির শর্ত মেনে চারশোর মধ্যে চারশো!

মেধা তালিকার প্রথম নামটি দেখতেই হুড়োহুড়ি পড়ে যায়! খবর পেয়ে, তড়িঘড়ি মেধা তালিকা থেকে সানি লিওনির নাম সরায় কলেজ কর্তৃপক্ষ। খবর পৌঁছে যায় খোদ অভিনেত্রীর কানেও। কৌতুকের সুরে এই মডেল-অভিনেত্রীর ট্যুইট, পরের সিমেস্টারে দেখা হচ্ছে তা হলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা!

তবে সানি লিওনের নাম করে কে এই মজা করলেন, তাঁর খোঁজ পেতে লালবাজারে নালিশ জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। কপি পাঠানো হয়েছে ভবানীপুর থানার অফিসার ইনচার্জকেও।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যে উৎস থেকে অনলাইনে আবেদন জানানো হয়েছিল, তার আইপি অ্যাড্রেস, একটি ফোন নম্বর, ইমেল আইডি এবং কলেজে ভর্তি হওয়ার আবেদনপত্রের প্রতিলিপি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গকে গুজরাট-UP হতে দেব না’, লাউডন স্ট্রিটের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget