এক্সপ্লোর

Naushad Siddiqui: জেল থেকে মুক্তির পর, বিধানসভায় পা রাখলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি

Naushad Siddiqui Update: ৪২ দিন জেলে কাটিয়ে, ভাঙা গাড়িতে চেপে এদিন বিধানসভায় এলেন ভাঙড়ের বিধায়ক।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: জেল থেকে মুক্তির পর, বিধানসভায় (West Bengal Assembly) পা রাখলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ৪২ দিন জেলে কাটিয়ে, ভাঙা গাড়িতে চেপে এদিন বিধানসভায় এলেন ভাঙড়ের বিধায়ক। বাজেট অধিবেশনের সময় জেলেই কাটাতে হয়েছে নৌশাদকে। তবুও আন্দোলনের পথ থেকে সরছেন না বলে ফের একবার হুঁশিয়ারি দিলেন আইএসএফ বিধায়ক। 

লড়াই জারি থাকবে, জেল থেকে ছাড়া পেয়ে বললেন নৌশাদ সিদ্দিকি। ৪২ দিন পর জেল থেকে বাড়ি ফিরেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। জেল চত্বরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা। নৌশাদের সঙ্গে দেখা করতে যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

জেলমুক্তির পর নৌশাদ বলেছিলেন, 'মুখ্যমন্ত্রীই আমাকে জনপ্রিয় করে দিলেন, আমার এত সমর্থক ছিল না।' ৪০ দিন পর, বৃহস্পতিবার মিলেছিল জামিন। কিন্তু, রিলিজ অর্ডার না আসায়, শুক্রবারও থাকতে হয়েছে জেলেই। শেষমেশ শনিবার হল জেলমুক্তি। জেলের বাইরে আইএসএফ বিধায়ককে স্বাগত জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেল থেকে বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আইএসএফের কর্মী, সমর্থকরা। এরপর হুডখোলা গাড়িতে ময়দানের উদ্দেশে রওনা দেন নৌশাদ।                                                                             

জেল থেকে বেরিয়ে আইএসএফ বিধায়ক কৌস্তভ বাগচীর পক্ষেও কথা বলেন। তিনি বলেন, 'লড়াই জারি থাকবে। আমাকে আটকে রেখে লাভ হল না। যে ভাবে কৌস্তভকে গ্রেফতার করল লাভ নেই। গ্রেফতার বেআইনি। পাশে আছি'। 

আরও পড়ুন, 'কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অনুব্রতকে তুলে নিয়ে যাওয়া উচিত' মন্তব্য দিলীপের

প্রসঙ্গত, ২১ জানুয়ারি, দলের প্রতিষ্ঠা দিবসের দিন ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF নেতা-কর্মীরা। আঁচ এসে পড়ে কলকাতাতেও। ISF-পুলিশের খণ্ডযুদ্ধে, অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা চত্বর। গ্রেফতার হন নৌশাদ সিদ্দিকি-সহ আরও অনেকে।

আটকের সময় নৌশাদ বলেছিলেন, হয়তো ভাবছে পঞ্চায়েত ভোটের আগে আমাকে আটকে রেখে কিছু করতে পারবে। কিন্তু আইএসএফকে এভাবে আটকানো যাবে না। আন্দোলন জারি থাকবে বলেও জানান নৌশাদ। একইসঙ্গে আইএসএফ বিধায়ক বলেন, ভেবেছিলেন বিধানসভার অধ্যক্ষ তাঁর হয়ে কিছু বলবেন। তবে তিনি আইনের পথেই হাঁটবেন বলে জানিয়েছেন নৌশাদ সিদ্দিকি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget