এক্সপ্লোর

PM Modi US Visit: আমেরিকায় 'মোদিজি থালি', প্রধানমন্ত্রীর সফরের আগে মার্কিন রেস্তোরাঁর নয়া চমক!

Narendra Modi: মার্কিন মুলুকের রেস্তোরাঁর কর্ণধার তথা ভারতীয় বংশদ্ভূত শ্রীপদ কুলকার্নি বলেন, এই থালিটি নিউ জার্সিতে অবস্থিত ভারতীয় কমিউনিটিদের চাহিদা থেকেই তৈরি করা হয়েছে।

নয়া দিল্লি: চলতি মাসেই আমেরিকা সফরে যাওয়ার কথা নরেন্দ্র মোদির। তার আগেই নিউ জার্সির একটি রেস্তোরাঁ তাঁদের মেনুতে আনল নয়া চমক। ভারতের প্রধানমন্ত্রীকে সম্মানজ্ঞাপনের উদ্দেশে তাদের রেস্তো রাঁয় চালু করল 'মোদিজি থালি', সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। 

মার্কিন মুলুকের রেস্তোরাঁর কর্ণধার তথা ভারতীয় বংশদ্ভূত শ্রীপদ কুলকার্নি বলেন, এই থালিটি নিউ জার্সিতে অবস্থিত ভারতীয় কমিউনিটিদের চাহিদা থেকেই তৈরি করা হয়েছে। একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রেস্তোরাঁর মালিক নিজেই। সেখানে মোদিজি থালিতে কী কী খাবার রয়েছে তার বিস্তারিত বিবরণও দিয়েছেন। 

কী কী রয়েছে মেনুতে-

খিচুড়ি, রসগোল্লা, সরসো কা সাগ, কাশ্মীরি দম আলু, ইডলি, ধোকলা, ছাঁস, পাঁপড় 

 

 

আরও পড়ুন, এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?

রেস্তোরাঁর কর্ণধার এও জানান যে, ইতিমধ্যে অনেকেই এই থালিটি খেয়েছেন। ভিডিওতে অনেক কাস্টমার এও জানিয়েছেন তাঁরা এই থালি কতটা উপভোগ করে খেয়েছেন। থালিটি লঞ্চ করার পর পরই নিউজার্সিতে অবস্থিত ভারতীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয়ও হয়েছে। তবে এই থালির দাম কত, তা অবশ্য এখনও জানা যায়নি। 

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে দিল্লির একটি রেস্তোরাঁ মোদিজিকে উৎসর্গ করে একটি থালি লঞ্চ করেছিল। সেই থালিতে ছিল প্রায় ৫৬টি আইটেম। আমিষ, নিরামিষ মিলিয়ে সেই থালিটি তৈরি করা হয়েছিল। 

চলতি মাসের ২১জুন থেকে ২৪ জুন পর্যন্ত আমেরিকা সফরে যাবেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে এই সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এই প্রথম ওয়াশিংটনে যাবেন তিনি। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ করার কথা রয়েছে তাঁর। গত সপ্তাহে বিদেশ মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে।                                                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget