এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: ‘রাখে হরি মারে কে’, আমদাবাদে বিমান দুর্ঘটনায় রক্ষা পেলেন ১, হেঁটে উঠলেন অ্যাম্বুল্যান্সে!

Air India Plane Crash: হেঁটে অ্যাম্বুল্যান্সে উঠতেও দেখা যায় তাঁকে। 

আমদাবাদ: 'রাখে হরি মারে কে' প্রবাদ সত্য প্রমাণিত হল। আমদাবাদে বিমান দুর্ঘটনায় রক্ষা পেলেন এক যাত্রী। ২৪২ জনই মারা গিয়েছেন বলে খবর মিলেছিল প্রথমে। এবার জানা গেল, একজন প্রাণে বেঁচে গিয়েছেন। সংবাদ সংস্থা ANI এই খবর সামনে এনেছে। জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। হেঁটে অ্যাম্বুল্যান্সে উঠতেও দেখা যায় তাঁকে। (Ahmedabad Plane Crash)

রক্ষা পাওয়া ব্যক্তিকে বিশ্বাসকুমার রমেশ নামে শনাক্ত করা গিয়েছে। জানা গিয়েছে, তিনি বিমানের 11A আসনে বসে ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হলে, হেঁটেই অ্যাম্বুল্যান্সে উঠতে দেখা যায় তাঁকে। আমদাবাদের কমিশনার জিএস মালিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ঠিকঠাক হতাহতের সংখ্যা জানা যাচ্ছে না। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ একটি বিল্ডিংয়ের উপরে আছড়ে পড়ে বিমানটি। (Air India Plane Crash)

এই মুহূর্তে আসরওয়া সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন রমেশ। ৪০ বছর বয়সি রমেশ নিজেই বেঁচে ফেরার কথা জানান। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "উড়ানের ৩০ সেকেন্ড পর তীব্র শব্দ শুনতে পেলাম। এর পরই আছড়ে পড়ে বিমানটি। সবকিছু দ্রুত ঘটে গেল।" রমেশের বুকে, চোখে এবং পায়ে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে।

রমেশ ব্রিটেনেরই বাসিন্দা। কয়েক দিনের জন্য ভারতে পরিবারের কাছে ফিরেছিলেন। ৪৫ বছর বয়সি দাদা, অজয়কুমার রমেশের সঙ্গে ব্রিটেন ফিরে যাচ্ছিলেন। ২০ বছর ধরে লন্ডনে রয়েছেন রমেশ। তাঁর স্ত্রী ও সন্তানও সেখানকারই বাসিন্দা। তাঁর কাছ থেকে বোর্ডিং পাসটিও উদ্ধার হয়েছে। ফোনটিও অক্ষত রয়েছে বলে খবর। রমেশ বলেন, "উঠে দেখলাম, চারিদিকে দেহ ছড়িয়ে পড়ে। ভয় পেয়ে গিয়েছিলাম। উঠে দাঁড়িয়েই দৌড় দিই। চারিদিকে বিমানের টুকরো ছড়িয়েছিল। কেউ একজন আমাকে টেনে ধরে অ্যাম্বুল্যান্সের দিকে আনল। তারাই হাসপাতালে নিয়ে আসে।" বিমান রানওয়ে ছাড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই বিপর্যয় নেমে আসে বলে জানান তিনি।

রমেশ জানিয়েছেন, দাদা এবং তাঁর আসন আলাদা আলাদা জায়গায় ছিল। তিনি বলেন, "আমরা দিউ গিয়েছিলাম। আমার সঙ্গেই ফিরছিল। ওকে পাচ্ছি না আর। আমাকে সাহায্য় করুন ওকে খুঁজে বের করতে।" এই মুহূর্তে গুজরাতের হাসপাতালে কার্যত হাহাকার। সকলেই পরিবার-স্বজনদের খুঁজছেন।  বিমানে ২৪২ জন সওয়ার ছিলেন, রমেশ বেঁচে ফিরেছেন তাঁদের মধ্যে। 

বিমানে সওয়ার ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীও। তাঁর সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। আরও বেশ কয়েক জন VVIP ছিলেন বলে জানা যাচ্ছে। বিমানটি এদিন ডাক্তারদের হস্টেলে ধাক্কা মারে। সেই সময় মধ্যাহ্নভোজ সারছিলেন তাঁরা। তাঁদের মধ্যেও অনেকে মারা গিয়েছেন বলে খবর। সাধারণ মানুষেরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget