এক্সপ্লোর

Air India Flight : 'আমি কুকুর নই, নিজেকে কুকুরের মতো মনে হচ্ছিল', এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীর ব্যবহার নিয়ে গুরুতর অভিযোগ যাত্রীর

Air India Flight Incident : অভিষেক চৌধুরী নামে এক যাত্রীর অভিযোগ, এয়ার ইন্ডিয়ার ওই বিমানকর্মী তাঁর পাশাপাশি, তাঁর পাশে বসা এক বিদেশি যাত্রীর সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন।

Air India Flight : এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানে যাত্রীদের তরফে উঠল গুরুতর অভিযোগ। মূলত অভিযোগ করা হয়েছে এক ক্রু সদস্যের বিরুদ্ধে। এক যাত্রীর অভিযোগ, ব্যাঙ্কক থেকে দিল্লি আসার বিমানে ঘটেছে এমন কিছু অপ্রীতিকর ঘটনা যার জেরে চূড়ান্ত অপমানিত বোধ করেছেন তিনি। এক বিদেশি যাত্রীও অভিযোগ করেছেন। অভিষেক চৌধুরী নামের এক যাত্রীর অভিযোগ, টিকিট কাটার সময় আগে থেকেই খাবার বুক করেছিলেন তিনি। নিজের জন্য নিরামিষ খাবার এবং ভাইয়ের জন্য আমিষ খাবার। গত ১৯ জানুয়ারি বিমানে চড়ার পর খাবার চাইতে গেলেই শুরু হয় সমস্যা। যাত্রীর অভিযোগ, তিনি আমিষ খাবার চাওয়ার পর তাঁর কাছে টিকিট দেখতে চান এক বিমানকর্মী। অভিষেকের আরও অভিযোগ, ওই ক্রু সদস্য তাঁর পাশাপাশি, তাঁর পাশে বসা এক বিদেশি যাত্রীর সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। অভিষেক চৌধুরী নামের ওই যাত্রীর অভিযোগ, বিমানকর্মী তাঁকে রীতিমতো শাসাচ্ছিলেন। এমনকি পাইলটও একপ্রকার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এই যাত্রী। 

একটি ভিডিও এক্স মাধ্যমে শেয়ার করেছেন অভিষেক। সেখানে তাঁর পাশে বসা ফ্রান্সের যাত্রীকেও অভিযোগ করে বলতে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে একজন কেবিন কর্মী এত রুক্ষ ব্যবহার করেছেন যে, তাঁর নিজেকে কুকুরের মতো মনে হয়েছে। অভিষেকের কথায়, 'আমি আমিষ খাবার চাওয়ার পর, আমার টিকিট দেখতে চাওয়া হয়। নিজেকে কুকুরের মতো মনে হচ্ছিল। আজ আমি এয়ার ইন্ডিয়ার যাত্রী। তবে আগামী দিনে আর চড়তে পারব না এয়ার ইন্ডিয়ার বিমানে।' অভিষেক আরও বলেছেন, ওই কেবিন ক্রুকে তিনি বলেছিলেন তাঁর সঙ্গে ওই ভাবে কথা না বলতে। বদলে তাঁকে চুপ করে বসে থাকার নিদান দেন বিমানকর্মী। 

খাবার চাওয়ায় যাত্রীর কাছে টিকিট দেখতে চান বিমানকর্মী। অভিষেক সেই সময় জানিয়েছিলেন যে আগে থেকেই খাবারের অর্ডার দিয়েছেন তিনি। কিন্তু বারবার তাঁর কাছে টিকিট দেখতে চাওয়ায় সেটাও দেখিয়ে দেন তিনি। এরপর অভিযুক্ত ক্রু মেম্বার তাঁর এক অধস্তন কর্মীকে ডেকে টিকিটের স্ক্রিনশট নিতে বলেন। তারপরেই খাবার ফিরিয়ে দেওয়ার জন্য দোষারোপ করতে থাকেন অভিষেককে। এমনই অভিযোগ যাত্রীর। গোটা ঘটনায় ক্ষুব্ধ যাত্রী বিমানের লগবুক চান অভিযোগ দায়ের করার জন্য। কিন্তু এ ব্যাপারে কোনও কথা বলতেই সাফ আপত্তি জানান ওই ক্রু সদস্য। মীনাক্ষী চতুর্বেদী নামের এক বিমানকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যাত্রী অভিষেক চৌধুরী। এয়ার ইন্ডিয়ার এই যাত্রীর অভিযোগ পুরো ব্যাপারটাই বিমান সংস্থার কর্মীরা চূড়ান্ত অপেশাদারিত্বের সঙ্গে রুক্ষ ভাবে সামাল দিয়েছেন। 

অভিষেকের কথায়, 'আমার ২২ বছরের ভাই সারা প্লেনে খাবার পায়নি। আমি এই ব্যবহার পেলাম। এয়ার ইন্ডিয়ার বিমান কি আমার জন্য বিনামূল্যে উড়েছে? আমায় অসম্মান করেছে। একজন বিদেশি যাত্রীকেও অসম্মান করেছে। পাইলট তুষার সিং একটি চিঠি লিখে আমায় পাঠিয়েছে বলেছেন আমার আচরণ বাকি যাত্রীদের অসুবিধার সৃষ্টি করেছে। প্লেন নামার পর পাইলট এবং ক্রু সদস্যরা আমায় হুমকি দিয়েছে যে আমি নিয়ম ভেঙেছি। জোর করে আমার ফোন দেখেছে।' 

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে তাঁরা সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও দেখেছে। গোতা ঘটনার তদন্ত করে দেখা হবে। 

সেরা শিরোনাম

Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget