এক্সপ্লোর

Bomb Threat : 'বিমানে বোমা আছে' মুম্বই থেকে ওড়ার পর মাঝ আকাশে হুমকি, ৩০৩ যাত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত

Air India Mumbai-New York flight bomb threat: কী হবে যদি মাঝ আকাশে ঘটে যায় কিছু? তারপর আর দেরি নয় মুম্বই ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। 


মুম্বই থেকে নিউইয়র্ক যাচ্ছিল বিমানটি । ৩০৩ জন যাত্রীকে নিয়ে পাড়ি দিয়েছিল। ছিলেন ১৯ জন বিমানকর্মী। উড়ছিল আজারবাইজানের আকাশ দিয়ে। সেই সময়ই এল ভয়ঙ্কর হুমকি। বোমা রাখা আছে বিমানে। কী হবে যদি মাঝ আকাশে ঘটে যায় কিছু? তারপর আর দেরি নয় মুম্বই ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। 

রাত ২ টোয় মুম্বই থেকে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমান। । গন্তব্য নিউইয়র্ক।  সূত্রের খবর, ওড়ার কয়েকঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে ক্রুদের কাছে থ্রেট মেসেজ আসে। আবার কেউ বলছেন, বিমানের শৌচাগারে হুমকি-নোটটি ছিল।  তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, মুম্বই ফিরে যাওয়া হবে। সকাল সাড়ে ১০ টা নাগাদ ফের মুম্বইতেই অবতরণ করানো হয় বিমানটিকে।  মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাতে ফ্লাইট নম্বর AI-119, প্রায় ১৫ ঘন্টা সময় নেয়। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানে বোমা রাখার হুমকি পেয়েই এই সিদ্ধান্ত। মুম্বইতে আসার পর তন্নতন্ন করে বোমা খোঁজা হলেও, পাওয়া যায়নি কিছুই। দেখা যায় হুমকিটি ভুয়োই। কিন্তু যাত্রীদের নিরাপত্তার সঙ্গে মোটেই আপোস করতে চায়নি বিমান সংস্থাটি। তাই এই সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফের আগামীকাল ভোর ৫টায় যাত্রা করবে বিমানটি। এই সময়ের জন্য যাত্রীদের থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য সহায়তা করবে তারা । 

বিমান সংস্থাটি জানিয়েছে,  সোমবার, ১০ মার্চ, মুম্বই-নিউ ইয়র্ক AI119 বিমানটি মাঝআকাশে থাকাকালীন একটি হুমকি পায়। তখনই প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করে, সব যাত্রীর নিরাপত্তার স্বার্থে, বিমানকে মুম্বই ফেরানো হয়। স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে মুম্বইতে ফিরে আসে বিমানটি। এয়ার ইন্ডিয়ার দাবি, তাদের কাছে যাত্ সুরক্ষআর থেকে বড় কিছু নেই। তাই যাত্রী ও এবং ক্রুদের নিরাপত্তার কথা ভেবে, তাঁদের এই সিদ্ধান্ত।   

এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল গত বছর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget