এক্সপ্লোর

শুদ্ধকরণ করেই আসতে হবে, নব্য কর্মীদের নিয়ে ফের সরব আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি

গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, আমরা সবাইকে আপন করে নেব। যারা তৃণমূলে থেকে পাপ করেছেন, তাদের সেই পাপের দায়িত্ব বিজেপি নেবে না। বিজেপির নেতা-কর্মীদের অত্যাচার করে বা মিথ্যা মামলা দিয়ে এখন যতই পালাবদল বা গুনগান করুন না কেন, যদি আপনি অন্যায়-অত্যাচার করে থাকেন, আমাদের কর্মীরা আপনাকে ছেড়ে কথা বলবেনা।

আলিপুরদুয়ার: শোকজের পর দু’দিন পেরোতে না পেরোতে নব্য বিজেপিদের নিয়ে ফের সরব বিজেপি জেলা সভাপতি। শুদ্ধকরণ করেই আসতে হবে, নাহলে ঠাঁই নেই বলে হুমকি আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার। তাঁর দাবি, দলীয় কর্মীদের মনোবল বাড়তেই এই বার্তা। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

কী বললেন গঙ্গাপ্রসাদ শর্মা?

আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি বলেন, নব্যদের পাপের দায়িত্ব বিজেপি নেবে না। শুদ্ধিকরণ করেই আসতে হবে,  নাহলে কিন্তু ঠাই নেই। দু’দিনও হয়নি শো-কজের চিঠি পাঠিয়েছে বিজেপি নেতৃত্ব। এর মধ্যে গেরুয়া শিবিরে আসতে চাওয়া তৃণমূল নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি।

শনিবার মেদিনীপুরে অমিত শাহর সভায় আলিপুরদুয়ারের তৃণমূলের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে বিজেপিতে যোগ দেন। একই  সঙ্গে জেলা তৃণমূলের দুই সহ সভাপতি আশিস দত্ত ও অভিজিত্‍ মজুমদারও যোগ দেন বিজেপিতে। তাতেই ক্ষুব্ধ  জেলার বিজেপি নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সংবাদমাধ্যমে দল বিরোধী বক্তব্যের জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে মঙ্গলবার শোকজ করা হয় গঙ্গাপ্রসাদ শর্মাকে। সূত্রের খবর, ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা রয়েছে তাঁকে। কিন্তু তার আগেই বুধবার আলিপুরদুয়ারের পলাশবাড়ির জনসভায় নব্য বিজেপিদের উদ্দেশে কড়া বার্তা দেন জেলা সভাপতি।

গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, আমরা সবাইকে আপন করে নেব।  যারা তৃণমূলে থেকে পাপ করেছেন, তাদের সেই পাপের দায়িত্ব বিজেপি নেবে না। বিজেপির নেতা-কর্মীদের অত্যাচার করে বা মিথ্যা মামলা দিয়ে এখন যতই পালাবদল বা গুনগান করুন না কেন, যদি আপনি অন্যায়-অত্যাচার করে থাকেন, আমাদের কর্মীরা আপনাকে ছেড়ে কথা বলবেনা। এদিন অবশ্য নিজের বক্তব্যের সমর্থনে সাফাই খাড়া করেন বিজেপি নেতা। বলেন, কর্মীদের মনোবল, ভরসা যোগানোর কারনে যতটুকু প্রয়োজন সেই বার্তাই দিয়েছি। তাদের দলীয় জেলা অফিসে ডেকে সম্বর্ধনা দিয়ে, মিস্টিমুখ করিয়ে দলের কাজে লাগাবো।

 এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল মুখপাত্র সৌরভ চক্রবর্তী বলেন, বিজেপি দলের  প্রহসন, অভ্যন্তরীন বিশৃঙখলা এমন যাগায় যার জন্য আগুন জ্বলছে, অবরোধ হচ্ছে নিজের দলের বিরুদ্ধেই। মানুষ চিন্তিত। কিছু কর্মী তৃণমূল ছেড়ে ওখানে গেছিল বড়ো মাছ ধড়বে বলে, কিন্তু ধড়েছে ব্যাঙাচি। আলিপুরদুয়ারে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভাওয়াড়ি ফলে, ৫টি বিধানসভা আসনের ৫টিতেই এগিয়ে বিজেপি। এই প্রেক্ষিতে চড়ছে তৃণমূল বিজেপি চাপানউতোরের পারদ।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
CJP Protest : ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি আসা আটকান ! রাজ্যে-রাজ্যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের
ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি আসা আটকান ! রাজ্যে-রাজ্যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget