এক্সপ্লোর

আমেরিকা ভুল শুধরেছে, বলে দিয়েছে ‘বাই বাই’, মোদিকে ‘নমস্তে ট্রাম্প’ খোঁচা শিবসেনার

‘সামনা’য় বলা হয়েছে, ’’দেশের শীর্ষপদে বসার মতো যোগ্যতাই ছিল না ডোনাল্ড ট্রাম্পের। মাত্র ৪ বছরেই আমেরিকাবাসী সেই ভুল শুধরে নিয়েছেন। ভোটারদের দেওয়া কোনও প্রতিশ্রুতিই তিনি রাখতে পারেননি। ভালো হয় যদি আমরা ট্রাম্পের এই হার থেকে কিছু শিখি।‘‘

মুম্বই: আমেরিকার নির্বাচনে পরাজিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ থেকে এবার ভারত শিক্ষা নিলে ভালো হয়। বিহার ভোটের সঙ্গে তুলনা টেনে দলীয় মুখপত্র ‘সামনা’য় এমন মন্তব্য করল শিবসেনা। ’নমস্তে ট্রাম্প‘ নিয়ে মোদিকেও খোঁচা দিতে ভোলেনি উদ্ধব ঠাকরের দল। ‘সামনা’য় বলা হয়েছে, ’’দেশের শীর্ষপদে বসার মতো যোগ্যতাই ছিল না ডোনাল্ড ট্রাম্পের। মাত্র ৪ বছরেই আমেরিকাবাসী সেই ভুল শুধরে নিয়েছেন। ভোটারদের দেওয়া কোনও প্রতিশ্রুতিই তিনি রাখতে পারেননি। ভালো হয় যদি আমরা ট্রাম্পের এই হার থেকে কিছু শিখি।‘‘ দলীয় মুখপত্রে করোনা পরিস্থিতি, বেকারত্ব নিয়েও তির্যক মন্তব্য করেছে শিবসেনা। সেখানে বলা হয়েছে ’’অতিমারির চেয়েও আমেরিকার বেকারত্ব ভয়ঙ্কর জায়গায় গিয়েছে। কিন্তু ট্রাম্প সে সবে গুরুত্ব না দিয়ে কৌতুক করে গিয়েছেন।‘‘ এ কথা বলতে গিয়েই বিহার ভোটের প্রসঙ্গ তুলে আনা হয়েছে শিবসেনার দলীয় মুখপত্রে। লেখা হয়েছে, ’’আমেরিকায় ক্ষমতার বদল হয়েছে। বিহারে ক্ষমতার দাপট অনেকটাই ফিকে হয়ে এসেছে। বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতা হারাতে চলেছে এটা স্পষ্ট। ফলে তারা ছাড়া বিকল্প নেই এমন ধারণা পাল্টে দিতে পারে মানুষ।‘‘ এরপরই ফের ট্রাম্পকে বিঁধেছে শিবসেনা। ট্রাম্প হেরে যাওয়ার পরেও পরাজয় স্বীকার করতে নারাজ। ট্রাম্পের এই মনোভাবের সমালোচনা করা হয়েছে সামনায়। এমনকি ট্রাম্প ভোটের ফলাফল নিয়ে যে সব ভিত্তিহীন অভিযোগ করছেন, সেটাও খুব অদ্ভূত বলেই লেখা হয়েছে্। ট্রাম্পকে যেভাবে আদর-আপ্যায়ন করে এদেশে অভ্যর্থনা জানিয়েছিল মোদি সরকার, তারও সমালোচনা করা হয়েছে। সামনায় লেখা হয়েছে, ’’এটা ভুললে চলবে না যে, ট্রাম্পকে আমাদের দেশে কী ভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল। কোনও বিপথে চলা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সংস্কৃতির অঙ্গ নয়।কিন্তু তাও সেটা করা হয়েছিল।‘‘ ’’নমস্তে ট্রাম্প যেভাবেই আয়োজন করা হয়ে থাকুক না কেন, আমেরিকার মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে শুধরে নিয়েছেন বলে লেখা হয়েছে সামনায়। নরেন্দ্র মোদি, নীতীশ কুমারের মতো নেতারা তেজস্বী যাদবের সামনে দাঁড়াতে পারবেন না বলেই লেখা হয়েছে সামনায়।‘‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 4 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ভিডিও

TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget