এক্সপ্লোর

মহারাষ্ট্র: ৫০-৫০ সূত্রে রফার ব্যাপারে মোদীকে অন্ধকারে রাখেন অমিত শাহ, পাল্টা শিবসেনা

মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনার মধ্যে নির্বাচনের ফল প্রকাশ পরবর্তী অধ্যায়ে বিরোধ মাথাচাড়া দিয়েছে মুখ্যমন্ত্রী পদ ও অন্যান্য ক্ষমতা বন্টনের প্রশ্নে। শিবসেনার দাবি, বিজেপিকে লোকসভা নির্বাচনের আগে দুদলের মধ্যে স্থির হওয়া বোঝাপড়া মতো ৫০-৫০ সূত্র মেনে ক্ষমতা ভাগ ও আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি করে নেওয়া মানতে হবে। পাল্টা বিজেপি জানায়, এমন কোনও বোঝাপড়াই হয়নি, তাই মানার প্রশ্নই নেই

মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অচলাবস্থা বহাল থাকার মধ্যেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত আক্রমণ করলেন অমিত শাহকে। শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর আলোচনার ব্যাপারে শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু জানাননি, ক্ষমতা বন্টন নিয়ে যা কথা হয়েছে, তা নিয়ে তাঁকে অন্ধকারে রেখেছেন বলে অভিযোগ করেছেন রাউত। বিজেপি সভাপতি গতকাল নিশানা করেন শিবসেনাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনী প্রচারে যখন মুখ্যমন্ত্রী হিসাবে দেবেন্দ্র ফঢ়নবিশের নাম করেছেন, তখন শিবসেনা কোনও আপত্তি তোলেনি বলে অভিযোগ করেন শাহ। আজ পাল্টা তাঁকে দুষলেন রাউত। শাহের উদ্দেশে রাউতের পাল্টা প্রশ্ন, এমনকী উদ্ধব ঠাকরেও বলেছিলেন, মুখ্যমন্ত্রী হবেন শিবসেনা থেকে। তখন কেন বিজেপি বিরোধিতা করেনি। রাউত আরও বলেন, মোদীকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি। তখন ওনার মন্তব্য খন্ডন করলে সেটা তাঁর অমর্যাদা করা হোত। মনে হয়, শাহ মোদীকে কী নিয়ে বৈঠকে ঐকমত্য হয়েছিল, সে ব্যাপারে অবহিত করেননি। মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনার মধ্যে নির্বাচনের ফল প্রকাশ পরবর্তী অধ্যায়ে বিরোধ মাথাচাড়া দিয়েছে মুখ্যমন্ত্রী পদ ও অন্যান্য ক্ষমতা বন্টনের প্রশ্নে। শিবসেনার দাবি, বিজেপিকে লোকসভা নির্বাচনের আগে দুদলের মধ্যে স্থির হওয়া বোঝাপড়া মতো ৫০-৫০ সূত্র মেনে ক্ষমতা ভাগ ও আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি করে নেওয়া মানতে হবে। পাল্টা বিজেপি জানায়, এমন কোনও বোঝাপড়াই হয়নি, তাই মানার প্রশ্নই নেই। বিজেপির সঙ্গে সরকার গঠনে এগতে না পেরে শিবসেনা কংগ্রেস ও এনসিপির সঙ্গে পিছনের দরজা দিয়ে আলোচনা চালায়। শিবসেনা পেয়েছে ৫৬টি আসন, কংগ্রেস ও এনসিপি যথাক্রমে ৫৪ ও ৪৪টি। রাজ্যে প্রবল রাজনৈতিক সঙ্কটের মধ্যেই সম্ভাব্য বোঝাপড়ার জন্য শরদ পওয়ারের এনসিপির শর্ত মেনে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও একমাত্র প্রতিনিধি অরবিন্দ সাওন্তকে তুলে নেয় শিবসেনা। সাওন্তের ইস্তফায় শিবসেনা-বিজেপি সম্পর্কে ফাটল আরও চওড়া হয়। মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারি প্রথমে বিজেপি, শিবসেনাকে সরকার গড়ার দাবি জানানোর আমন্ত্রণ জানান। পরে ডাকেন এনসিপিকেও। কিন্তু কোনও পক্ষই প্রয়োজনীয় সংখ্যার অভাবে সরকার গঠনের দৌড়ে নামতে পারেনি। মঙ্গলবারই রাজ্যপালের সুপারিশ মেনে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র। আজ শাহের নাম না করে রাউত আরও বলেন, কিছু লোক প্রধানমন্ত্রী মোদী ও উদ্ধব ঠাকরের মধ্যে বিরোধ তৈরি করতে উঠেপড়ে লেগেছে! আবেগের বশে এও বলেন, মাতোশ্রীর যে ঘরে বিজেপি, শিবসেনা সর্বোচ্চ নেতৃত্বের কথা হয়েছিল, সেটি শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের, কার্যত সেটি তাঁদের দলের কাছে মন্দিরের সমান।

সেরা শিরোনাম

News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Dowry News: পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী
পণের দাবিতে বেল্ট দিয়ে মার, চাকরি ছাড়তে চাপ, বিয়ের ৭২ দিনের মধ্যেই শেষ তরুণী

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget