এক্সপ্লোর

Ancient Vishnu Idol: ‘রামলালা’র সঙ্গে নাকি মুখের মিল! কর্নাটকে নদীগর্ভ থেকে উঠে এল প্রাচীন বিষ্ণুমূর্তি-শিবলিঙ্গ

Shivling Recovered from River: কর্নাটক সীমানাবর্তী রাইচূড় জেলার দেবসাগর গ্রাম সংলগ্ন কৃষ্ণা নদীতে সেতু নির্মাণের লক্ষ্যে খননকার্য চলছিল।

বেঙ্গালুরু: নদীগর্ভ থেকে উঠে এল বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গ। তেলঙ্গানা-কর্নাটক সীমানায় অবস্থিত রাইচূড়ে নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছিল। সেই সময়ই নদীগর্ভ থেকে বেশ কয়েক শতক পুরনো ওই বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গটি উঠে আসে। উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গটি খুব কম করে হলেও ১০০০ বছর পুরনো বলে জানা গিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) হাতে সেগুলি হস্তান্তর করা হয়েছে। (Ancient Vishnu Idol)

কর্নাটক সীমানাবর্তী রাইচূড় জেলার দেবসাগর গ্রাম সংলগ্ন কৃষ্ণা নদীতে সেতু নির্মাণের লক্ষ্যে খননকার্য চলছিল। খননকার্য চলাকালীন নদীগর্ভে কিছু একটিতে ধাক্কা লাগে। জলের নিচে ঠিক রয়েছে দেখতে কৌতূহলী হয়ে পড়েন সকলে। সেই মতো ওই বস্তু তুলে আনার কাজ শুরু হয়, তাতেই নদীগর্ভ থেকে ওই বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গটি উঠে আসে। (Shivling Recovered from River)

নদীগর্ভ থেকে মূর্তি উঠে আসায় বাকরুদ্ধ হয়ে যান নির্মাণ শ্রমিকরা। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। সেখান থেকে খবর যায় ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগে। নদীগর্ভ থেকে তুলে আনা ওই মূর্তি এবং শিবলিঙ্গ শেষ পর্যন্ত ASI-এর হাতেই তুলে দেওয়া হয়। প্রাথমিক ভাবে, সেগুলি ১০০০ বছর পুরনো বলে মনে করা হচ্ছে। তবে আরও পরীক্ষা নিরীক্ষার পর বিশদ তথ্য সামনে আনা হবে। 

আরও পড়ুন: Jaya Bachchan: ‘স্কুলে পড়া শিশু নই, সম্মানটুকু দিন’, রাজ্যসভায় ধনকড়ের উদ্দেশে জয়া

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীগর্ভ থেকে উঠে আসা মূর্তিটি ভগবান বিষ্ণুর। অন্যটি একটি শিবলিঙ্গ। তবে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির সঙ্গে অতি সম্প্রতি অযোধ্যায় স্থাপিত 'রামলালা' অর্থাৎ ভগবান রামচন্দ্রের শিশুকালের মূর্তিটির বেশ মিল রয়েছে বলে দাবি স্থানীয়দের। তাই নদীগর্ভ থেকে মূর্তি উদ্ধারের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। মূর্তি এবং শিবলিঙ্গটি দেখতে বহু মানুষ ভিড় জমান এলাকায়। 

প্রাচীন ভারতের ইতিহাস এবং প্রত্নত্ত্ব বিভাগের অধ্যাপক পদ্মজা দেসাই সংবাদমাধ্যমে বললেন, "মূর্তিটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। একটি বেদির উপর সেটি খোদাই করা হয়েছে, তাতে ঘিরে যেন বিরাজ করছে আলোর বলয়। মূর্তিটিতে ভগবান বিষ্ণুর দশাবতার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার ফুটিয়ে তোলা হয়েছে।" ওই মূর্তি এবং শিবলিঙ্গটি নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করলে, বিশদ তথ্য উঠে আসবে বলে আশাবাদী গবেষকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget