এক্সপ্লোর

'মুম্বইয়ে থাকার কোনও অধিকার নেই কঙ্গনার', মন্তব্য মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর, '৯ তারিখ ফিরছি, কারও বাবার ক্ষমতা থাকলে আটকে দেখাক', পাল্টা অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে শিরোনামে অভিনেত্রী কঙ্গনা রানাউত...

মুম্বই: কঙ্গনা রানাউত বনাম মহারাষ্ট্র ও মুম্বই প্রশাসনের বাকযুদ্ধ অব্যাহত। এবার বলিউড অভিনেত্রীকে আক্রমণ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ট্যুইটারে তিনি লেখেন, মুম্বই বা মহারাষ্ট্রে থাকার কোনও অধিকার নেই কঙ্গনার । তাঁর হুঁশিয়ারি, অভিনেত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে শিরোনামে অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার একেবারে মহারাষ্ট্রের শাসক দলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার কঙ্গনা অভিযোগ করেন, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত তাঁকে হুমকি দিয়েছেন, তিনি যেন মুম্বই না ফেরেন। শুক্রবার আরও সুর চড়িয়ে কঙ্গনা ফের ট্যুইট করেন, আমি দেখছি, অনেকে আমাকে মুম্বইতে না ফেরার জন্য হুমকি দিচ্ছে। তাই আমি ঠিক করেছি, ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরব। কখন মুম্বই এয়ারপোর্টে নামব, তা-ও বলে দেব। কারও বাবার ক্ষমতা থাকলে আটকে দেখাক।

কঙ্গনা এই ট্যুইট করার কয়েক মিনিটের মধ্যেই পাল্টা সুর চড়ান শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এর আগে, বৃহস্পতিবার কঙ্গনা মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা টেনে বোমা ফাটান। তিনি ট্যুইট করে বলেন, সঞ্জয় রাউত, শিবসেনার নেতা আমাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এবং বলছেন আমি যাতে মুম্বইতে না ফিরি, মুম্বইয়ের রাস্তায় আমার নামে কুত্সা রটানোর পর এবার প্রকাশ্যে হুমকি, কেন মুম্বই পাক অধিকৃত কাশ্মীরে বদলে গেছে বলে মনে হচ্ছে?

এর কিছুদিন আগে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত দলের মুখপাত্র সামনায় লেখেন, যদি কঙ্গনা রানাওয়াতের মনে মুম্বই পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে, অভিনেত্রী মুম্বই পুলিশকে অপেশাদার ভাবেন তাহলে আমার বলব ওঁনার মুম্বই ফেরার দরকার নেই। এটা মুম্বই পুলিশের অপমান। স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত ওঁনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এরপরই সঞ্জয় রাউতের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান কঙ্গনা। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। অতীতে অনেক বিজেপি নেতাদের মুখে পাকিস্তানে পাঠানোর হুমকি শোনা গিয়েছে। এবার শিবসেনা সাংসদকে আক্রমণ করতে গিয়ে কঙ্গনা রানাওয়াত যেভাবে মুম্বইয়ের সঙ্গে একেবারে পাক অধিকৃকত কাশ্মীরের তুলনা টেনেছেন, তাতে ক্ষুব্ধ বিনোদন জগতের অনেকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget