এক্সপ্লোর

Nuclear Testing: ক্যান্সারের বীজ, অকালমৃত্যু…মুহুর্মুহু পরমাণু অস্ত্র পরীক্ষার অভিশাপ বইছে পৃথিবী, উঠে এল রিপোর্টে

Nuclear Testing Radiations: ভয়ঙ্কর তথ্য উঠে এল গবেষণায়। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
ক্ষমতা প্রদর্শনে পিছপা হচ্ছে না কোনও দেশ। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলছে। চলছে পরমাণু অস্ত্র পরীক্ষাও। সেই আবহেই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এল। পরমাণু অস্ত্র পরীক্ষার প্রভাব মানুষের শরীরের উপরও পড়েছে বলে ধরা পড়ল মানবিক সংগঠনের রিপোর্টে।

2/10
Norwegian People’s Aid সংস্থার রিপোর্ট এই তথ্য় তুলে ধরেছে। এতদিন যাবৎ যে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছে, তা নিয়ে বিশদ রিপোর্ট তুলে ধরেছে সংবাদ সংস্থা AFP-কে। ১৯৪৫ থেকে ২০১৭ সালের পরিসংখ্যান তুলে ধরেছে Norwegian People’s Aid. বলা হয়েছে, ওই সময়কালের মধ্যে ২৪০০-র বেশি পরমাণু অস্ত্র পরীক্ষা হয়।

3/10
রাশিয়া, আমেরিকা, চিন, ফ্রান্স, ব্রিটেন, পাকিস্তান, ভারত, ইজ়রায়েল এবং উত্তর কোরিয়া–এই নয় দেশের হাতেই পরমাণু অস্ত্র রয়েছে। এর মধ্য়ে নয়ের দশক থেকে লাগাতার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছ এসেছে উত্তর কোরিয়া। Norwegian People’s Aid জানিয়েছে, এই যে মুহুর্মুহু পরমাণু অস্ত্র পরীক্ষা করা হয়েছে, পৃথিবীর সর্বত্র মানুষের জীবনে তার প্রভাব পড়েছে। অকালমৃত্যু ঘটেছে বহু মানুষের।

4/10
তাহিতি দ্বীপের সাংসদ, ৩৭ বছর বয়সি হিনামুেয়েরা ক্রস জানিয়েছেন, তাঁর বয়স যখন সাত, সেই সময় তাঁদের এলাকাতেই ফ্রান্স শেষ বার পরমাণু অস্ত্র পরীক্ষা করে। সাত বছর পর লিউকেমিয়া ধরা পড়ে তাঁর। তাঁর মা, ঠাকুমা, পিসিরও থাইরয়েড ক্যান্সার ধরা পড়ে।

5/10
Norwegian People’s Aid-এর রিপোর্ট বলছে, পরমাণু অস্ত্র পরীক্ষার তথ্য এত গোপন রাখা হয়, আন্তর্জাতিক মহল এত উদাসীন যে, এ নিয়ে হিসেব মেলানোও সম্ভব নয়।

6/10
এমনকি অতীতের পরমাণু অস্ত্র পরীক্ষার রেশ এখনও অনুভূত হচ্ছে বলে দাবি করেছেন Norwegian People’s Aid-এর প্রধান রেমন্ড জোহানসেন। পরমাণু অস্ত্র পরীক্ষা এবং তা ব্যবহার করা নিয়ে ভাবনাচিন্তার সময় হয়েছে বলে মত তাঁর। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষায় অনুমোদন দেন। তার পরই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটির রসায়নের অধ্যাপক ইভানা হিউজ় বলেন, “অত্য়ন্ত বিপজ্জনক। পরমাণু অস্ত্র পরীক্ষার সময়সীমা দেখেই বোঝা যাচ্ছে, এর ফল কতটা মারাত্মক, কতটা গুরুতর এবং কতটা দীর্ঘমেয়াদি।” ইভানা Nuclear Age Peace Foundation-এরও প্রধান।

7/10
যে অঞ্চলে পরমাণু অস্ত্র পরীক্ষা করা হয়েছে, সংলগ্ন এলাকাগুলিতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। বাসিন্দাদের মধ্যে রোগভোগ, ট্রমা যেমন বেড়েছে, তেমনই শিশুদের মধ্যে জন্মগত ভাবে অস্বাভাবিকতাও চোখে পড়েছে বলে জানানো হয়েছে। ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনার অধ্যাপক ম্যাগডালেনা স্তকওস্কি বলেন, “পৃথিবীর সর্বত্রই এর প্রভাব পড়ে। কারণ পরমাণু অস্ত্র পরীক্ষার দরুণ জীবিত প্রত্যেক মানুষই রেডিওঅ্যাকটিভ আইসোটোপ বহন করছেন। একেবারে হাড়ের মধ্যে ঢুকে গিয়েছে।”

8/10
রিপোর্টে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বিস্ফোরণজনিত কারণে হাজার হাজার মানুষ অকালে মারা গিয়েছেন পৃথিবীতে। তেজস্ক্রিয় পদার্থ DNA-র ক্ষতি করে, ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধে শরীরে, কার্ডিওভাস্কুলার রোগ, জিন-গত রোগ দেখা দেয়। অতি সামান্য পরিমাণ গেলেও, শরীরে প্রভাব পড়ে মারাত্মক।

9/10
১৯৮০ সাল পর্যন্ত যত পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল, তা থেকে ক্যান্সারের বীজ শরীরে বাসা বেঁধে অতিরিক্ত ২০ লক্ষ মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে দাবি রিপোর্টের সঙ্গে যুক্ত টিলম্যান রাফ, যিনি মেলবোর্ন ইউনিভার্সিটিতে কর্মরত। তিনি International Campaign to Abolish Nuclear Weapons-এর সহ প্রতিষ্ঠাতাও, যারা ২০১৭ সালে নোবেল শান্তি পুরস্কার জিতে নেয়।

10/10
রাফ জানিয়েছেন, তেজস্ক্রিয় বিকিরণ থেকে DNA-তে কোষের বাঁধন আলগা হয়ে যায় এবং সেগুলিতে ক্যান্সার বাসা বাঁধে। মায়ের পেটে থাকা ভ্রূণ থেকে ছোট ছেলেমেয়ে, বিশেষ করে মেয়ে ও মহিলাদের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি, প্রায় ৫২ শতাংশ। ক্রস বলেন, “এগুলি শুধু পরীক্ষা নয়। সত্যিকারের বোমা। আমাদের গিনিপিগ বানানো হয়েছে।”

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP

Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget