এক্সপ্লোর

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

Annamalai Criticizes BJP : বিজেপি ছাড়তেই মোদি-শাহের গুজরাত মডেলের 'তুলোধনা' করলেন কে আন্নামালাই।

 

Annamalai Criticizes BJP : এক সময় তার ওপর ভরসা করে দক্ষিণে পদ্ম ফোটানোর সংকল্প করেছিল বিজেপি। গেরুয়া ব্রিগেডের ডাকে IPS-এর চাকরি ছেড়ে দিয়েছিলেন দক্ষিণের এই দাপুটে নেতা। বিজেপি তাঁকে দিয়েছিল তামিলনাড়ুর রাজ্য সভাপতির পদ। যদিও বেশিদিন স্থায়ী হয়নি সম্পর্ক। শেষে বিজেপি ছাড়তেই মোদি-শাহের গুজরাত মডেলের 'তুলোধনা' করলেন কে আন্নামালাই।

ঠিক কী বলেছেন এক সময়ের পদ্ম শিবিরের নেতা ?
এক আলোচনাচক্রে 'উই দ্য লিডার্স মুভমেন্ট'-এর প্রতিষ্ঠাতা বলেছেন- প্রযুক্তি কোম্পানি, চিপসের কারখানার বিনিয়োগ ছাড়াও সব বড়-বড় ইভেন্ট চলে যাচ্ছে গুজরাতে। কেবল মোদি-শাহের রাজ্যের উন্নয়ন মডেল দেশের ডেভেলপমেন্ট মডেল হিসাবে উঠে আসছে। কেবল একটি রাজ্যেই এইসব হচ্ছে, দেশবাসীরা এগুলো দেখছে। এটা একেবারেই কাম্য নয়।

রাজ্য স্তরের নেতারা কেন সিদ্ধান্ত নিতে পারে না 
এই বলেই অবশ্য় থেমে থাকেননি এক সময়কার 'বিজেপির ঘরের লোক'। দক্ষিণের এই দাপুটে নেতা বলেন, ''আমাদের মনে হয়েছে বিজেপির সব সিদ্ধান্ত দিল্লিকেন্দ্রিক। এটা খুবই দুর্ভাগ্যজনক। এর পরিবর্তন হওয়া দরকার। বিজেপির উচিত, রাজ্য স্তরের নেতাদের হাতে বেশি ক্ষমতা দেওয়া। পরিস্থিতি বুঝে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন , সেই দিকে জোর দেওয়া উচিত।''

সব বিনিয়োগ গুজরাতে হচ্ছে কেন ?
সোমবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের আলোচনচক্রে আন্নামালাই বলেন, সব AI ,ওয়েফার কোম্পানি ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস, ২০৩০-এর পুলিস গেমস, আহমদাবাদে ২০৩৬ সালের অলিম্পিক গেমস সব গুজরাতে হবে কেন ? আপনি সারা ভারতের উন্নয়নের কথা বলে কেন কেবল একটি রাজ্য়কে এগিয়ে দেবেন ?

বড় সব বিনিয়োগ নিয়ে মহারাষ্ট্র-গুজরাতে তরজা
দেশের সাম্প্রতিক উন্নয়নের ইতিহাস বলছে, একের পর এক বিনিয়োগ চলে গিয়েছে গুজরাতে। ২০২২ সালে বেদান্ত-ফক্সকন সেমিকন্ডাক্টর প্রোজেক্ট গুজরাতের জন্য় ঘোষণা করা হয়। এই বিনিয়োগ ছিল ১.৫৪ লাখ কোটির। যদিও শোনা যায়, এই প্রোজেক্টের জন্য আগে থেকেই কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করেছিল মহারাষ্ট্র।

এখানেই শেষ নয়, পরবর্তীকালে টাটা এয়ারক্রাফ্ট C-295 প্রোজেক্টও বরোদার জন্য় দিয়ে দেওয়া হয়। রাজধানীর রাজনীতিতে শোনা যায়, এই নিয়ে তীব্র আপত্তি জানায় মহারাষ্ট্র। যদিও সরকারের তরফে এই বিষয়ে কোনও তরজার কথা অস্বীকার করা হয়েছে। 

আরও পড়ুন : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget