Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
Shehzad Poonawala Quits BJP : নিজেই পদত্যাগের চিঠি় প্রকাশ্য়ে এনেছেন বিজেপির জাতীয় মুখপাত্র। স্বাভাবিকভাবেই তরুণ নেতার এই ইস্তফায় অস্বস্তি বাড়বে গেরুয়া ব্রিগেডে।

Shehzad Poonawala Quits BJP : বিজেপির সর্বভারতীয় (BJP) টিমে রদবদলের দিনেই এল বড় ধাক্কা ! দল থেকে পদত্যাগের চিঠি পাঠালেন পদ্ম শিবিরের অন্যতম মুখ শেহজাদ পুনাওয়ালা। নিজেই পদত্যাগের চিঠি় প্রকাশ্য়ে এনেছেন বিজেপির জাতীয় মুখপাত্র। স্বাভাবিকভাবেই তরুণ নেতার এই ইস্তফায় অস্বস্তি বাড়বে গেরুয়া ব্রিগেডে।
কেন এই বিষয়ে অস্বস্তিতে পড়বে বিজেপি ?
আসলে কংগ্রেস থেকে বিজেপিতে আসা শেহজাদ পুনাওয়ালাকে বড় পদ দিয়েছিল বিজেপি। তরুণ এই তুর্কির ওপর ভরসা রেখেছিল পদ্ম শিবিরের মার্গ দর্শকরা। তাদের নিরাসও করেননি শেহজাদ। জাতীয় টেলিভিশনে কংগ্রেসকে ধরাশায়ী করতে যুক্তি নির্ভর তর্কে বিশ্বাস করেছেন ৩৮ বছরের এই আইনজীবী। যার ফলও এসেছে হাতেনাতে। যদিও সম্প্রতি ব্যক্তিগত কারণে দেখিয়ে হঠাৎ পদত্যাগ করেন বিজেপির এই যুব নেতা।
কী করেছেন শেহজাদ ?
এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে পাঠানো পদত্যাগের একটি কপি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন শেহজাদ। যেখানে তিনি বলেন, '' এর আগে পদত্য়াগপত্র পাঠালেও বিজেপির তরফে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলা হয়। কিন্তু দীর্ঘ ও গভীর চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তে এসেছি যে, আমি দলের দায়িত্ব ও সক্রিয় সদস্য়পদ থেকে বেরিয়ে যেতে চাই। গত কিছুদিন ধরে এই বিষয়ে আমি কিছু ব্য়ক্তির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তারাও সব শুনে আমাকে পুরনো সিদ্ধান্তে অনড় থাকার পরামর্শ দিয়েছেন। '' তবে এই বিষয়ে কাদের সঙ্গে কথা হয়েছে, সেই নাম প্রকাশ্যে আনেননি পুনাওয়ালা।
দল ছেড়ে কী করবেন শেহজাদ
২০২১ সালে বিজেপিতে যোগ দেন পুনাওয়ালা। তখন থেকেই পার্টির অন্য়তম মুসলিম মুখ হিসাবে উঠে আসেন তিনি। এমনকী বিপক্ষের মতবাদকে ধুলিস্যাৎ করতে বিজেপির পক্ষে শানিয়েছেন দারুণ যুক্তি। পদ্ম শিবিরের এই যুব নেতা জানিয়েছেন, ব্যক্তিগত ও আর্থিক কারণেই বিজেপি ছাড়ছেন তিনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিচারধারাকে যেখানে সুযোগ পাবেন সমর্থন করার অঙ্গীকার করেছেন তিনি।
বিজেপির সর্বভারতীয় টিমে বড় রদবদল
এদিকে আজই বিজেপির সর্বভারতীয় নতুন টিম গড়া হয়েছে। দায়িত্বে রদবদল হয়েছে বহু প্রাক্তনের। দলের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা করেছেন বিজেপি সভাপতি নিতীন নবীন। এই রদবদলে যাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। তালিকা থেকে বাদ পড়েছে অমিত মালব্যর নাম। বিজেপির নতুন সোশ্যাল মিডিয়া কনভেনরের দায়িত্ব দেওয়া হয়েছে দীপক মাহাস্কে-কে। IT সেলের প্রধান এখন থেকে তিনি।






















