এক্সপ্লোর

Earthquake : আবার ধাক্কা ! দুপুরের ধ্বংসলীলার পর ফের ভূমিকম্প মায়ানমারে, তীব্র কম্পন রাতেও

Earthquake - শুক্রবার স্থানীয় সময় রাত ১১:৫৬ মিনিটে মায়ানমারে আবারও একটি ভূমিকম্প হয়।  রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২ ।


শুক্রবারই ভূমিকম্পে কার্যত ভগ্নস্তূপে পরিণত হয়েছে মান্দালয়। সুউচ্চ বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। পথে পথে এখন শুধুই ধ্বংসের ছবি। এরই মধ্যে আবারও ধাক্কা। শুক্রবারই স্থানীয় সময় মধ্যরাত নাগাদ আবার ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল। যার প্রভাবে কেঁপে উঠছে ভিয়েতনামের হ্যানয় এবং হো চি মিন সিটিও। রাতের ভূমিকম্পে আরও আতঙ্ক ছড়িয়েছে। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১:৫৬ মিনিটে মায়ানমারে আবারও একটি ভূমিকম্প হয়।  রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২ । অক্ষাংশ ২২.১৫ উত্তর, দ্রাঘিমাংশ ৯৫.৪১ পূর্ব ) ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।   

শুক্রবার দুপুরে মান্দালয়ের কাছে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তার প্রভাবে কেঁপে উঠেছিল থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারতের কিছু অংশও।  ব্যাঙ্ককে তো প্রভাব ছিল ভয়ঙ্কর ! কার্যত দুলতে শুরু করে বাড়িগুলি। স্ট্রিট লাইটের স্তম্ভদুলিও তাল গাছের মতো দুলতে শুরু করে। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন বেশির ভাগ মানুষ।  কম্পন এতটাই তীব্র ছিল যে, প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে তাইল্যান্ডেও কাঁপতে থাকে হোটেল থেকে একাধিক বিল্ডিং। ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল।  হাইরাইজ বিল্ডিংয়ের ওপরে থাকা সুইমিং পুল থেকে কোথাও আবার হুড়মুড় করে নীচে উপচে পড়ে জল ! মায়ানমারে ধর্মীয় উপাসনাগৃহ ভেঙে অন্তত ১৪৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে সেদেশের প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি ভূমিকম্পের পর ব্যাঙ্ককে নিখোঁজ অন্তত ৪৩ জন। মায়ানমার, তাইল্যান্ড, ভারতের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং চিনেও।

আন্তর্জাতিক ভূকম্পন কেন্দ্রের মতে, ১৯৯০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর মায়ানমার এবং এর আশেপাশে ৩.০ মাত্রার চেয়ে বেশি বা সমান মাত্রার প্রায় ১৪০টি ভূকম্পের ঘটেছে। সুতরাং, এটা স্পষ্ট যে মায়ানমারের দীর্ঘ উপকূল অঞ্চলগুলি ঝুঁকিপূর্ণ এলাকাতেই রয়েছে।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget