এক্সপ্লোর

Anti-Cow Slaughter Bill: কর্নাটকে গো-হত্যা বিরোধী বিল পাশ, বিধানসভা বয়কট, ওয়াকআউট বিরোধীদের

আগের আইন অনুসারে, গবাদি পশুর বয়স ১২ বছরের বেশি হলে সেটিকে জবাইয়ের অনুমতি ছিল কর্নাটকে। প্রজননে অক্ষম এবং দুধ দিতে পারে না, এমন গরু ও মোষ হত্যা করা যেত। কিন্তু বুধবার বিধানসভায় পাশ হওয়া বিলটি আইনে পরিণত হলে সেসবও বেআইনি হয়ে যাবে।

বেঙ্গালুরুঃ কর্নাটক বিধানসভায় বুধবার পাশ হয়েছে গো-হত্যা বিরোধী বিল। এর ফলে এই দক্ষিণী রাজ্যে গবাদি পশুহত্যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই বিলের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। বিজেপি শাসিত কর্নাটকে বহুদিন ধরে গো-হত্যা নিষিদ্ধকরণের দাবিতে সরব গৈরিক শিবির। বুধবার বিধানসভায় গবাদি পশু হত্যা বিরোধী ও সংরক্ষণ বিল, ২০২০ পেশ করেন পশুপালন মন্ত্রী প্রভু চৌহান। ওই বিল পেশের সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী কংগ্রেস এবং জেডিএসের বিধায়কেরা। আগের আইন অনুসারে, গবাদি পশুর বয়স ১২ বছরের বেশি হলে সেটিকে জবাইয়ের অনুমতি ছিল কর্নাটকে। প্রজননে অক্ষম এবং দুধ দিতে পারে না, এমন গরু ও মোষ হত্যা করা যেত। কিন্তু বুধবার বিধানসভায় পাশ হওয়া বিলটি আইনে পরিণত হলে সেসবও বেআইনি হয়ে যাবে। ২০১০ সালে কর্নাটকে ক্ষমতায় থাকাকালে বিজেপি সরকার বিধানসভায় গো-হত্যা বিরোধী বিল পাশ করেছিল। ওই বিলে কসাইয়ের বিরুদ্ধে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করার সংস্থান, অপরাধীর সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, এক লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা জরিমানার সংস্থান ছিল। এ ছাড়াও গরুর পাল নিয়ে যাওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। কিন্তু ২০১৩ সালে রাজ্যে পালাবদলের পর বেঙ্গালুরুর মসনদে বসে কংগ্রেস-জেডি(এস)। বিজেপি সরকারের আমলে পাশ হওয়া গো-হত্যা বিরোধী বিলটি তারা আর রাজ্যপালের কাছে পাঠায়নি। ফলে ওই পাশ হওয়া বিলটি আর আইনে পরিণত হয়নি। বুধবার বিল পেশের সময় কংগ্রেস বিধায়কদের বিরোধিতার নেতৃত্ব দেন পরিষদীয় নেতা সিদ্দারামাইয়া এবং জেডি(এস) বিধায়কদের নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। বিরোধীদের অভিযোগ, বিজনেস অ্যাডভাইসরি কমিটিতে আলোচনা ছাড়াই বিধানসভায় বিলটি পেশ করা হয়েছে। স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে খাগেরি অবশ্য বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন। এর প্রতিবাদে অধিবেশ কক্ষত্যাগ করেন জেডি(এস) বিধায়করা। কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার অভিযোগ, সম্পূর্ণ অগণতান্ত্রিক পথে বিল পাশ করিয়েছে বিজেপি সরকার। অধিবেশন বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget