এক্সপ্লোর

চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’ : বীরভূমে শিক্ষকদের সঙ্গে অনুব্রত, নিন্দা বিজেপির

এদিন সোমবার বোলপুর শহরের মুলুক আদিবাসী পাড়ার বিভিন্ন বাড়ি ঘুরে এই খোঁজই নেন বীরভূম জেলা তৃণমূলের শিক্ষা সেলের সদস্যরা। বাড়ির শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষাসামগ্রী। সঙ্গে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

বীরভূম : বাংলা ছবির পরিচিত সংলাপকে কাজে লাগিয়েছে রাজ্যের শাসক দল। শিক্ষকদের মাধ্য়মে সাধারণ মানুষের খোঁজ নিতে চাইছে রাজ্য সরকার। সরকারের বিভিন্ন প্রকল্প আমজনতার ঘরে পৌঁছেছে কিনা, তারই সন্ধান নেবেন মাষ্টারমশাইরাই। রাজ্য সরকারের এই কর্মসূচির নাম ‘চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি’। এদিন সোমবার বোলপুর শহরের মুলুক আদিবাসী পাড়ার বিভিন্ন বাড়ি ঘুরে এই খোঁজই নেন বীরভূম জেলা তৃণমূলের শিক্ষা সেলের সদস্যরা। বাড়ির শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শিক্ষাসামগ্রী। সঙ্গে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিকে সরকারি কাজে শিক্ষকদের যুক্ত করায় নিন্দায় সরব বিজেপি। ঘরে ঘরে গিয়ে খোঁজ নিচ্ছেন মাস্টারমশাইরা। তাতে খুশি সাধারণ মানুষ। এলাকার উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন তাঁরা। এক গ্রামবাসী বলেন, এখানে কেষ্ট মণ্ডল এসেছিলেন। মাষ্টারমশাইরাও এসেছিলেন। আমরা বললাম এখানে রাস্তার কাজ আংশিক হয়েছে। বাড়ি পেয়েছে কিছু মানুষ। তবে আরও উন্নয়নের দরকার আছে। স্থানীয় এক মহিলা বলেন, তৃণমূলের নেতারা এসেছিলেন। তাঁরা জিজ্ঞাসা করল কী পেয়েছেন। কিন্তু আমরা ঘর বা টাকা কিছুই পাইনি। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, মমতার সরকার দুয়ারে সরকার প্রকল্প আপনার দেখছেন। চলুন মাষ্টার বাড়ি বাড়ি কর্মসূচিও এই সরকারের। গ্রামের মানুষরা সরকারি প্রকল্পে কী সুযোগ সুবিধা পেয়েছে তাঁর খোঁজখবর নিতে মাষ্টারমশাইদের সঙ্গে এসেছিলাম। দেখলাম মানুষ প্রকল্পের সুবিধা পেয়েছে। তাঁরা খুবই খুশি। তবে এই কর্মসূচি নিয়ে সমালোচনায় নেমেছে বিজেপি। বীরভূম জেলার বিজেপি সহ সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, সহ সভাপতি, সরকারের উপর একশ্রেণির শিক্ষক অখুশি। তাঁরা আন্দোলন করছেন। এখন সেই শিক্ষকদের হাতে রাখতে এইভাবে গ্রামে গ্রামে পাঠাচ্ছে মানুষের খোঁজখবর নিতে। তাঁরা দেখছেন কোনও প্রকল্পই হয়নি। বিজেপি ২০২১ এ সরকারে এলে সব করে দেব।

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ABP Ananda Top 10,6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget