এক্সপ্লোর

সার্টিফিকেট দেন খোদ প্রেসিডেন্ট, অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের রাসায়নিক করোনার ওষুধ ভেবে খেয়ে আমেরিকায় প্রাণ হারালেন ১ ব্যক্তি

ব্যানার পয়জন অ্যান্ড ড্রাগ ইনফরমেশন সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর ড্যানিয়েল ব্রুকস বলেছেন, কখনওই করোনা ঠেকাতে নিজে নিজে ইচ্ছেমত ওষুধ খেতে যাবেন না।

  আরিজোনা: করোনাভাইরাসের ওষুধ ভেবে খেয়ে ফেলেছিলেন ক্লোরোকুইন ফসফেট। আমেরিকার আরিজোনায় প্রাণ হারালেন ১ ব্যক্তি, তাঁর স্ত্রী লড়ছেন মৃত্যুর সঙ্গে। অবশ্য এ ব্যাপারে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দায় এড়িয়ে যেতে পারেন না। মূলত অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের কাজে ব্যবহার হওয়া এই রাসায়নিকটি তিনি করোনাভাইরাসের ওষুধ বলে দাবি করেন, টুইটও করেন এ নিয়ে। বলেন, এই রাসায়নিকের ওষুধের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। যদিও আমেরিকার সংক্রমণজনিত রোগের সেরা বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি জানিয়ে দেন, এই রাসায়নিক ম্যালেরিয়ার ওষুধের নানা উপাদান থাকলেও এর নিরাপত্তা ও অসুখ সারানোর ক্ষমতা নিয়ে আগে পরীক্ষা করা জরুরি। আরিজোনার ওই বছর ষাটেকের দম্পতির সম্ভবত ফসির সতর্কবার্তা নিয়ে জানা ছিল না। দেশের প্রেসিডেন্টের কথায় বিশ্বাস করে তাঁরা ওই রাসায়নিক খেয়ে ফেলেন, সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন দুজনেই। ফিনিক্সের ব্যানার হেলথ হাসপাতাল জানিয়েছে, অসুস্থ দম্পতির একজনের মৃত্যু হয়েছে, তাঁর স্ত্রীরও অবস্থা ভাল নয়। হাসপাতাল বিবৃতি দিয়ে বলেছে, করোনা ঠেকাতে কখনওই ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন সেবন করা উচিত নয়। করোনার এখনও কোনও ওষুধ বার হয়নি, এখনও পর্যন্ত রোগীদের যেটুকু চিকিৎসা করা গিয়েছে, তার বেশিরভাগটুকুই তাঁদের প্রাণশক্তি বাড়ানোর চেষ্টা, যাতে অসুখ নির্মূল হয় নিজে থেকে। যদিও চিকিৎসকরা এ ব্যাপারে তাঁদের যথাসাধ্য চেষ্টা করছেন। ব্যানার পয়জন অ্যান্ড ড্রাগ ইনফরমেশন সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর ড্যানিয়েল ব্রুকস বলেছেন, কখনওই করোনা ঠেকাতে নিজে নিজে ইচ্ছেমত ওষুধ খেতে যাবেন না। যাঁরা হাসপাতালে ভর্তি হননি, তাঁদের অকারণে ক্লোরোকুইন জাতীয় ওষুধ না খেতে পরামর্শ দেওয়ার জন্যও চিকিৎসকদের অনুরোধ করেছেন তিনি।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget