এক্সপ্লোর

আরোগ্য সেতু অ্যাপ আবশ্যক, নইলে জেলও হতে পারে নয়ডায়

এবার এই অ্যাপ স্মার্টফোনে থাকা আবশ্যক হল নয়ডায়। সেখানে এখন চলছে ১৪৪ ধারা। করোনা সংক্রমণের নিরিখে নয়ডা এখন রেড জোনে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

নয়ডা: করোনা সংক্রমণ রুখতে ও প্রত্যেককে আশপাশের করোনা পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে কেন্দ্রীয় সরকারের তরফে লঞ্চ করা হয়েছে আরোগ্য সেতু অ্যাপ। তার মাধ্যমে কেউ ধারণা করতে পারবেন তাঁর করোনা-ঝুঁকি কতটা। প্রধানমন্ত্রী বারবার অনুরোধ করেছেন এই অ্যাপ ডাউনলোড করতে। তারপর যদিও হু হু করে দেশের মানুষ আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছে। এবার এই অ্যাপ স্মার্টফোনে থাকা আবশ্যক হল নয়ডায়। সেখানে এখন চলছে ১৪৪ ধারা। করোনা সংক্রমণের নিরিখে নয়ডা এখন রেড জোনে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানা ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। রাস্তায় বের হলে স্মার্টফোনে থাকতেই হবে আরোগ্য সেতু। না থাকলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ পরিচ্ছেদ অনুসারে তার বিরুদ্ধে মামলা করা হবে। এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠিক করবেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, নাকি জরিমানা করা হবে, নাকি সতর্ক করে রেহাই দেওয়া হবে! এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে। আইন অনুসারে, আরোগ্য সেতু অ্যাপ না থাকলে কারও কাছ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে, অথবা ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। নাকা চেকিং পয়েন্টগুলিতে চলছে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা হয়েছে কি না তার চেকিং। কারও যদি মোবাইল ডেটা না থাকে, তবে? প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুলিশই তখন হটস্পট অন করে নেট কানেকশন দিয়ে অ্যাপ নামাতে সাহায্য করবে। অন্য অসুবিধে থাকলেও, তার সমাধান আছে পুলিশের কাছে। তাই নয়ডার রাস্তায় পা রাখতে গেলেই আরোগ্য সেতু ছাড়া উপায় নেই। আগেই কেন্দ্রের তরফে সরকারি ও বেসরকারি কর্মচারীদের মোবাইলে এই অ্যাপ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সেরা শিরোনাম

SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Rajasthan News: ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
Uttar Pradesh News : ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget