এক্সপ্লোর

Kejriwal on Covid19 : করোনায় মৃত চিকিৎসকের পরিবারকে ১ কোটি টাকা সাহায্য কেজরিওয়াল সরকারের

চিকিৎসক অনাস মুজাহিদের পরিবারের পাশে দাঁড়াল দিল্লির সরকার। শনিবার অনাসের পরিবারকে ১ কোটি টাকা দিয়ে সাহায্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিউ দিল্লি : তরুণ চিকিৎসক অনাস মুজাহিদ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি ছিলেন সামনের সারিতে। কিন্তু, আরও অনেক চিকিৎসকের মতো এই মারণ ভাইরাস কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। সেই অনাস মুজাহিদের পরিবারের পাশে দাঁড়াল দিল্লির সরকার। শনিবার অনাসের পরিবারকে ১ কোটি টাকা দিয়ে সাহায্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির GTB হাসপাতালে অবস্টারিকস অ্যান্ড গাইনকোলজি বিভাগের জুনিয়র রেসিডেন্ট ডাক্তার ছিলেন অনাস। করোনায় আক্রান্ত হওয়ার একদিন পর ৯ মে তিনি মারা যান। আজ সেই অনাসের পরিবারকে আর্থিক সাহায্য দিল কেজরিওয়াল সরকার।

পরে এক বিবৃতিতে কেজরিওয়াল বলেন, "অনাস কঠোর পরিশ্রমী ছিলেন। দিল্লিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে GTB হাসপাতালে মানুষের সেবা করছিলেন তিনি। অনাসের মতো অনেক করোনা যোদ্ধা সামনের সারিতে দাঁড়িয়ে দিল্লির মানুষকে সাহায্য করে যাচ্ছেন। অনাসের মতো মানুষের জন্যই আমরা মানুষের জীবন বাঁচাতে পারছি, করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করতে পারছে দিল্লি সরকার।" 

তিনি আরও বলেন, আমি মুজাহিদের বাবা ডক্টর মুজাহিদুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম। যখন আমি তাঁকে বলি যে ভবিষ্যতে কোনও সাহায্যের প্রয়োজন পড়লে বলবেন। তিনি জানান, তাঁর বা তাঁর পরিবারের কিছু প্রয়োজন নেই। তাঁর একমাত্র ইচ্ছা যে, তিনি এবং তাঁর পরিবার দেশ সেবা করতে চান। তাঁর ভাবনাচিন্তাকে কুর্নিশ জানাই। ভবিষ্যতে যে কোনও রকম প্রয়োজনে আমরা তাঁর পাশে দাঁড়াব।

এদিকে এই দুর্দিনে তাঁর পরিবারকে সাহায্য করাই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির সরকারকে ধন্যবাদ জানান অনাসের বাবা। এর পাশাপাশি তিনি বলেন, তিনি চান তাঁর অন্য ছেলেরাও মুজাহিদের মতোই দেশসেবা করুক। 

ডক্টর মুজাহিদুল আরও বলেন, যদিও ছেলে আমাদের পাশে নেই, কিন্তু এই হতাশার সময়ে মুখ্যমন্ত্রীজি ও দিল্লির সরকার সাহায্য করাই আমি খুশি। দিল্লির মানুষকে সাহায্য করার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। আশা করি, উনি দিল্লির মানুষের জন্য কাজ করে যাবেন।

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget