এক্সপ্লোর

Ashok Tanwar joins AAP: চার মাস তৃণমূলে, এবার আপে অশোক তনওয়ার

Ashok Tanwar joins AAP: ৪ এপ্রিল, ২০২২। এবার তৃণমূলের হাত ছেড়ে, তিনি নাম লেখালেন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিতে। যারা গতমাসেই পাঞ্জাবে ক্ষমতায় এসেছে। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পর সাড়ে চার মাসও কাটল না। এবার তৃণমূল ছেড়ে আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) নাম লেখালেন অশোক তনওয়ার (Ashok Tanwar)। এই নিয়ে তাঁকে আক্রমণ করেছেন তৃণমূল নেতারা। আর তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।

তৃণমূল থেকে আপে অশোক তনওয়ার

সাড়ে চার মাসেরও কম সময়ে তৃণমূলে মোহভঙ্গ। তৃণমূলের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন হরিয়ানার নেতা অশোক তনওয়ার। বহিষ্কৃত কংগ্রেস নেতা অশোককে দলে টেনে কংগ্রেসকে ধাক্কা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ভাঙন ধরালেন অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেসের পর তৃণমূল হয়ে এবার এবার আম আদমি পার্টিতে সামিল হলেন হরিয়ানার নেতা অশোক তনওয়ার। 

২৩ নভেম্বর ২০২১। কংগ্রেস ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অশোক। অশোক তনওয়ারকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। 

৪ এপ্রিল, ২০২২। এবার তৃণমূলের হাত ছেড়ে, তিনি নাম লেখালেন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিতে। যারা গতমাসেই পাঞ্জাবে ক্ষমতায় এসেছে। বিজেপি, কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা এই মুহূর্তে একাধিক রাজ্যে ক্ষমতায় আছে। তৃণমূল ছেড়ে এবার সেই দলকেই গন্তব্য হিসেবে বেছে নিলেন অশোক তনওয়ার। 

কে এই অশোক তনওয়ার?

একদা রাহুল গাঁধীর ঘনিষ্ঠ অশোক তনওয়ার, হরিয়ানা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০১৯ সালে তাঁকে পদ থেকে সরিয়ে দেয় কংগ্রেস। কংগ্রেস ছেড়ে দিয়ে ‘আপনা ভারত মোর্চা’ নামে পৃথক দল তৈরি করেন অশোক তনওয়ার। হরিয়ানায় তাঁর দল কোনও দাগ কাটতে পারেনি। 

গত বছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পর কংগ্রেসের অনেক নেতা যখন তৃণমূলে যোগ দিচ্ছেন, তখন সেই দলে নাম লেখান অশোক তনওয়ারও। 

অশোক তনওয়ারকে হরিয়ানার আহ্বায়ক করে, সেখানে সংগঠন তৈরির চেষ্টা শুরু করেছিল তৃণমূল। কয়েকমাস আগে, গুরগাঁওতে তৃণমূলের একটি পার্টি অফিস তৈরি করেন অশোক তনওয়ার। তার উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সোমবার সকাল পর্যন্তও, অশোক তনওয়ারের ট্যুইটারের কভার পেজে ছিল 'ভারত কা সংকল্প হ্যায়, মমতা হি বিকল্প হ্যায়' লেখা ছবি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিকল্প হিসেবে তুলে ধরেছিলেন তিনি। 

কিন্তু, তারপরও সাড়ে চার মাসের বেশি স্থায়ী হল না সম্পর্ক। নভেম্বরে যাঁর যোগদান নিয়ে তৃণমূল কার্যত উচ্ছ্বসিত ছিল, সোমবার তাঁর ফের দলত্যাগের পর তৃণমূল নেতাদের গলায় আক্রমণের সুর। আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন: Manipur Girl News : কোলে দুধের শিশু, মন দিয়ে ক্লাস করছে ১০ বছরের পড়ুয়া ! কে এই ধন্যি মেয়ে?

তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়ের কথায়, 'এরা সব ধান্দাবাজ। এরা সব আসে। ওখানেও থাকবে না। অন্য কোথাও যাবে।'

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, 'তৃণমূলের এখন অনেক টাকা হয়েছে। যেখানে সেখানে নেতা কিনছে, কিন্তু, তাদের ধরে রাখা যাচ্ছে না।'

এর আগে গোয়াতেও তৃণমূলে যোগদানের এক মাসের মধ্যে দল ছেড়েছিলেন প্রাক্তন বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেঙ্কো। তিন মাসের মধ্যে তৃণমূল ছাড়েন প্রাক্তন বিধায়ক লাবু মামলেদার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget