এক্সপ্লোর

Assam News : বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ

Crime News : যদিও যৌন নির্যাতনের অভিযোগ এবং মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

গুয়াহাটি : ভয়ঙ্কর । মর্মান্তিক। ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। বাড়িতেই তার মৃতদেহ এমন অবস্থায় উদ্ধার হয় যে পরিবারের লোকজনই তা শনাক্ত করতে পারছিলেন না। অসমের হাইলাকান্দি জেলার ঘটনা। আত্মীয়ের বাড়ি থেকে পিকনিক সেরে এসে বাড়িতে মেয়ের দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রের খবর, ওই কিশোরীর মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়েছে। তার গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। যদিও যৌন নির্যাতনের অভিযোগ এবং মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

শনিবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। মেয়েটি পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে ভোজের অনুষ্ঠানে গিয়েছিল। তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, এক আত্মীয়ের সঙ্গে ঝগড়া হওয়ার পর সে বাড়ি ফিরে এসেছিল। বাড়ি ফিরে পরিবারের সদস্যরা মেঝেতে তাঁর মৃতদেহ দেখতে পান। তাঁরা আরও জানান যে, তাঁকে প্রায় চেনাই যাচ্ছিল না। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) অমিতাভ সিনহা নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, যৌন নির্যাতনের অভিযোগ এখনও নিশ্চিত হওয়া বাকি। তিনি সাংবাদিকদের বলেন, "পরিবারের দাবি যে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে, তবে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি এবং বর্তমানে চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" 

সম্প্রতি বারুইপুরের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। পুকুর থেকে ক্লাস সিক্সের এক ছাত্রীর দেহ উদ্ধারের পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই ঘটনার পর নাবালিকার দেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ। রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। ভাঙচুর করা হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প। গণপিটুনিতে মৃত্য়ু হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে বছর পঁয়ত্রিশের এক যুবকের। এরপর বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি, গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গেও দেখা করেন শুভেন্দু অধিকারী। South 24 Paraganas Baruipur Incident

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Assam News : বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
বাড়িতে পড়ে মেয়ের লাশ, মাথা-মুখ থেঁতলানো ; গোপনাঙ্গে রড ! কিশোরীকে খুনের আগে ধর্ষণের অভিযোগ
Viral Video: গুরু পূর্ণিমায় নেতার পা ধুয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই চরমে বিতর্ক
গুরু পূর্ণিমায় নেতার পা ধুয়ে দিলেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই চরমে বিতর্ক
Prashant Kishor : গেরুয়া দুর্গ বাঁকিপুরে এবার রং-বদল? BJP প্রার্থীকে পেছনে ফেললেন প্রশান্ত কিশোর
গেরুয়া দুর্গ বাঁকিপুরে এবার রং-বদল? BJP প্রার্থীকে পেছনে ফেললেন প্রশান্ত কিশোর
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Advertisement

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget