এক্সপ্লোর

Dhaka Explosion: ঢাকার মগবাজার প্লাজায় ভয়াবহ বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৭

রবিবার সন্ধে সাড়ে ৭ টা নাগাদ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকাটি।

ঢাকা: ঢাকার মগবাজার প্লাজায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রবিবার সন্ধে সাড়ে ৭ টা নাগাদ এলাকাটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে বলে জানায় স্থানীয়রা। ঘটনায় তিনতলা একটি ভবন ধসে পড়েছে। জানা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের সাতটি ভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের নিচে থাকা দোকান-পাঠও।

৭ জনের মৃত্যুর পাশাপাশি পথযাত্রী, বাসযাত্রী-সহ আহত হয়েছেন প্রায় ৫০ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর প্রথমে ১২ জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, কমিউনিটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আরও দুটি মৃতদেহ পাওয়া গিয়েছে। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বাকিরা সকলেই পুরুষ। এ দিন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। পৌঁছন ঢাকার মহানগর পুলিশ কমিশনারও। 

তবে ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, গ্যাস থেকেই সম্ভাবতা এই বিস্ফোরণ। ভবনের নিচে ফাস্ট ফুডের দোকান ছিল। দ্বিতীয় তলায় ছিল একটা শো রুম। সেখানে ফ্রিজ ছিল। তিন তলায় ছিল একটা স্টুডিও। ভবনের সামনের রাস্তায় কাজ চলছিল। সেখানেও গ্যাস ও ইলেকট্রিকের তার রয়েছে। 

অন্যদিকে স্থানীয়দের একাংশের কথায়, ট্রান্সফর্মার, বাতানুকূল যন্ত্র বা জেনারেটর থেকেই বিস্ফোরণ হতে পারে। বিদ্যুৎ বণ্টনকারীর সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, বৈদ্যুতিক কোনও কারণে বিস্ফোরণ হয়নি। 

বিস্ফোরণস্থলে ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের কর্মীরা পৌঁছে গিয়েছেন। তাঁরা খতিয়ে দেখছে কী থেকে বিস্ফোরণ হতে পারে। দমকলের একটি অংশের ধারণা, ওই বাড়ির নীচের তলার অনেক ফ্রিজ ছিল। সেখান থেকে বিস্ফোরণ হতে পারে। তবে ঠিক কীভাবে এই বিস্ফোরণ তার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Abhijeet Dipke : 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে-কে আটক দিল্লি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে-কে আটক দিল্লি পুলিশের
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget