এক্সপ্লোর

Delhi CM Attack: শিবভক্ত রাজেশ মহাদেবের আদেশেই দিল্লি এসেছিলেন পথকুকুরদের নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন জানাতে ! আজব দাবি ধৃতের

Delhi News: পুলিশ সূত্রে খবর, ধৃতের দাবি, তিনি শিবের ভক্ত। মহাদেব তাঁকে বলেছেন উজ্জয়ীনি যেতে। তারপর দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রীর সাহায্য চাইতে পথকুকুরদের বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই ব্যাপারে।

Delhi CM Attack: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে বুধবার তাঁর বাসভবনেই 'জন শুনানি' চলাকালীন আক্রমণ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজেশ সাকারিয়া নামের এক ব্যক্তি। ধৃত যে কুকুরপ্রেমী এবং সম্প্রতি দিল্লির পথকুকুরদের নিয়ে দেওয়া সুপ্রিম কোর্টের রায় নিয়ে অসন্তুষ্ট ছিলেন, তা আগেই জানা গিয়েছে। রাজেশের মা একথা গতকালই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। পুলিশ সূত্রে খবর, জেরায় রাজেশ তাঁদের জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের 'জন শুনানি'- তে পথকুকুরদের রাজধানীর রাজপথ থেকে না সরানোর দাবি নিয়েই গিয়েছিলেন। কিন্তু তাঁর আবেদনকে পাত্তা দেননি রেখা গুপ্তা। এড়িয়ে গিয়েছিলেন। আর সেই কারণেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত রাজেশ সাকারিয়া দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চুলের মুঠি ধরে টেনে তাঁকে চড় কষিয়েছিলেন। অন্যদিকে গতকাল ঘটনার পর, একথাও শোনা গিয়েছিল সম্ভবত দিল্লির মুখ্যমন্ত্রীর দরবারে পথকুকুরদের জন্য আর্জি নিয়েই গিয়েছিলেন গুজরাতের রাজকোটের বাসিন্দা রাজেশ সাকারিয়া। 

পুলিশ সূত্রে খবর, বছর ৪১- এর রাজেশ অদ্ভুত সব দাবি করেছেন জেরায়। তাঁর দাবি, তিনি শিবের ভক্ত। মহাদেব তাঁকে বলেছেন উজ্জয়ীনি যেতে। তারপর দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রীর সাহায্য চাইতে পথকুকুরদের বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই ব্যাপারে। পুলিশের দাবি, রাজেশ তাদের এও বলেছেন যে ট্রেনে বিনা টিকিটে দিল্লি এসেছেন তিনি। রাজধানীতে পৌঁছে লোকজনকে জিজ্ঞেস করেছেন মুখ্যমন্ত্রী কোথায় থাকেন। এরপর মেট্রো চড়েন তিনি। তবে ভুল স্টেশনে নেমেছিলেন। এরপর সাইকেল রিকশাতে চড়ে শালিমার বাগে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে পৌঁছন তিনি। পুলিশ সূত্রে খবর, সাকারিয়া তাদের এও জানিয়েছেন যে দিল্লির মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন জানানোর পর গতকাল রাতেই গুজরাতে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। 

অন্যদিকে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, রাজেশ সাকারিয়ার নাম আগে থেকেই প্রচুর মামলা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই মদ পাচারের অভিযোগ। গুজরাত 'ড্রাই স্টেট'। সেখানে মদ পাচার নিঃসন্দেহে অপরাধমূলক কাজ। আর তা করার অভিযোগই রয়েছে এই রাজেশের নামে। কয়েকটি মামলায় খালাস পেলেও বেশ কিছু মামলা এখনও বিচারাধীন। মারধরের অভিযোগেও মামলা রয়েছে রাজেশ সাকারিয়ার নামে। গতকাল মুখ্যমন্ত্রীকে আক্রমণের ঘটনায় খুনের চেষ্টা-সহ একাধিক মামলা রুজু হয়েছে রাজেশ সাকারিয়ার বিরুদ্ধে। গতকাল সংবাদমাধ্যমে রাজেশ সাকরিয়ার মা ভানু জানিয়েছিলেন, 'আমার ছেলে কুকুর ভালবাসে। পথকুকুরদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর থেকেই রেগে ছিল ও। তারপরই দ্রুত দিল্লির জন্য রওনা হয়। আমরা এর বেশি কিছু জানি না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Bridge Collapse : ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget