এক্সপ্লোর

Sydney Mass Shooting: ফল বিক্রেতা বাবা আর তার ছেলেই সিডনি হামলার ২ আততায়ী, আর কী জানাল পুলিশ ?

Australia Bondi Beach Shootout: বছর পঞ্চাশের সজিদ আক্রম এবং তাঁর ছেলে নাভিদ আক্রম। বছর ২৪- এর নাভিদের ছবি আগেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Sydney Mass Shooting: ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন অস্ট্রেলিয়ার সমুদ্রতটে ২ বন্দুকবাজের হামলা। সিডনির বন্ডি বিচে যে হামলা হয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ সেই ঘটনাকে আগেই 'জঙ্গি হামলা' বলে ঘোষণা করেছে। পুলিশ সূত্রে খবর, বিগত তিন দশকে এটাই অস্ট্রেলিয়ার 'ডেডলিয়েস্ট শুটিং'। ২ আততায়ীর মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর জখম অবস্থায় পাকড়াও করে পাঠানো হয় হাসপাতালে। সিডনির এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে আরও অনেকে। মৃত এবং আহত, দু'দলেই রয়েছেন মহিলা এবং শিশুরা। রয়েছেন পুলিশকর্মীরাও। আর এই হামলার পিছনে রয়েছে এক বাবা এবং ছেলে। 

বছর পঞ্চাশের সজিদ আক্রম এবং তাঁর ছেলে নাভিদ আক্রম। বছর ২৪- এর নাভিদের ছবি আগেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আহত অবস্থায় এই নাভিদকেই হাসপাতালে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল লানিওন। আর ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় সাজিদের। সিডনিতে হামলার পর নাভিদের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে জানা যায় বেশ কিছু তথ্য। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই দাবি করেন, নাভিদ আক্রম আদতে পাকিস্তানের লাহোরের বাসিন্দা। সিডনির আল-মুরাদ প্রতিষ্ঠানের ছাত্র ছিল সে। সোশ্যাল মিডিয়ায় নাভিদের একটি ছবিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, পাকিস্তানের ক্রিকেট জার্সি গায়ে দাঁড়িয়ে রয়েছে নাভিদ। 

পাকিস্তানের বংশোদ্ভূত এই বাবা-ছেলে, এমনটা জানা গিয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম CBS News- এর প্রতিবেদনেও। সেখানে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা আধিকারিকরা এই তথ্য দিয়েছেন। অন্যদিকে, নাভিদের যে নিউ সাউথ ওয়েলসের একটি ড্রাইভার লাইসেন্স রয়েছে, সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ওই ড্রাইভার লাইসেন্সের ছবি একঝলক দেখা গিয়েছে, একটি সবুজ জামা পরে রয়েছে নাভিদ। আর এর থেকেই নেটিজেনদের একাংশ অনুমান করেছেন, সম্ভবত ওই ছবিতে পাকিস্তানের ক্রিকেট জার্সি রয়েছে নাভিদের পরনে। অন্যদিকে আবার জানা গিয়েছে, নাভিদের বাবা সাজিদের একটি ফলের দোকান ছিল। ১০ বছরের বেশি সময় ধরে তার কাছে বন্দুক রাখার লাইসেন্সও ছিল। অন্যদিকে, নাভিদ যে ইটভাটায় কাজ করত, সেটি দেউলিয়া হয়ে যাওয়ায় মাস দুই আগে কাজ চলে যায় তার। 

নাভিদ আক্রম একজন অস্ট্রেলীয় বংশোদ্ভূত নাগরিক। তার বাবা সাজিদ ১৯৯৮ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিল। এরপর ২০০১ সালে তা স্থানান্তরিত হয় পার্টনার ভিসা এবং তার পরবর্তীতে রেসিডেন্ট রিটার্ন ভিসায়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী টোনি বার্ক এই তথ্য জানিয়েছেন। এছাড়াও হামলার পরেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস জানিয়েছিলেন, বন্দুকবাজরা ইচ্ছে করে ইহুদি সম্প্রদায়কে নিশানা করেছিল তাঁদের ধর্মীয় অনুষ্ঠান Hanukkah- র প্রথম দিনে। অন্যদিকে, আইএএনএস- এর রিপোর্টে এক ভারতীয় গোয়েন্দা সংস্থাকে উল্লেখ করে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার গোয়েন্দা বিভাগকে নাভিদ সম্পর্কে খতিয়ে দেখে জানতে পেরেছে বছর ছয়েক আগে ইসলামিক স্টেটের সঙ্গে যোগ ছিল তার। যেহেতু একবার গোয়েন্দাদের নজরে এসে গিয়েছিল, তাই সম্ভবত নাভিদ চুপচাপ ছিল এবং আক্রমণের সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল, প্রাথিমক তদন্তে এমনটাই মত তদন্তকারী আধিকারিকদের। 

তথ্যসূত্র- NDTV 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget