এক্সপ্লোর

Ayadhya: এল ১২৬৫ কেজির দৈত্যাকার লাড্ডু, বিলি হবে ১১১১ মণ প্রসাদী মিষ্টি! রামলালার হেঁসেলে কী প্রস্তুতি?

সোমবার সেই দিন! অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেদিতে স্থাপন করা হয়েছে রামলালাকে। শুক্রবারই হয়েছে নেত্রমেলন। সোমবার প্রাণ প্রতিষ্ঠা।

বিজেন্দ্র সিংহ, সঞ্চয়ন মিত্র, অযোধ্যা: ২৪০০ কেজি ঘণ্টার পর এবার ৪০০ কেজির তালা। হায়দরাবাদ (Hyadrabad) থেকে এসেছে ১২৬৫ কেজি ওজনের একটি দৈত্যাকার লাড্ডু। রামলালার (Ram Mandir) উদ্বোধন ঘিরে ঘটনার ঘনঘটা। কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দির উদ্বোধনের পর বিলি করা হবে ১ হাজার ১১১ মণ প্রসাদী লাড্ডু। হেঁশেল ঘুরে দেখল এবিপি আনন্দ। 

সোমবার সেই দিন! অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। বেদিতে স্থাপন করা হয়েছে রামলালাকে। শুক্রবারই হয়েছে নেত্রমেলন। সোমবার প্রাণ প্রতিষ্ঠা। কিন্তু তার আগেই রামলালার মূর্তির ছবি ভাইরাল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তাঁর দাবি, প্রাণপ্রতিষ্ঠার আগে রামের মূর্তির চোখ উন্মোচিত করা হবে না। 

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে রামলালার মূর্তির চোখ দেখা যাচ্ছে। তা আসল নয় বলে দাবি করেছেন প্রধান পুরোহিত। কীভাবে রামলালার মূর্তির ছবি ভাইরাল হল, তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন। মন্দির উদ্বোধনের আয়োজন যেমন বিশাল, নিরাপত্তার বহরও সেই রকম। এরই মধ্যে মন্দিরের জন্য আনা হয়েছে ৪০০ কেজি ওজনের তালা-চাবি। শুক্রবারই মন্দিরে এসেছে ২ হাজার ৪০০ কেজি ওজনের ঘণ্টা। এদিন দেখা গেল ৪০০ কেজির তালা। 

উত্তরপ্রদেশের আলিগড়ের কারিগররা ৬ মাস ধরে এই তালা-চাবি তৈরি করেছেন। সোমবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দরাবাদ থেকে এসেছে একটি লাড্ডু, যার ওজন ১ হাজার ২৬৫ কেজি। দৈত্যাকার এই প্রসাদী লাড্ডু তৈরি করেছে শ্রীরাম কেটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দরাবাদ থেকে অযোধ্যায় এই লাড্ডু আনতে সময় লেগেছে তিনদিন। হায়দরাবাদের ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, ২৫ জন কারিগর মিলে তিনদিন ধরে এই লাড্ডু তৈরি করেছেন। যা একমাস রাখলেও নষ্ট হবে না বলে দাবি। লাড্ডুর কথা এখানেই শেষ নয়। মন্দির উদ্বোধনের পর বিতরণ করা হবে ১ হাজার ১১১ মণ প্রসাদী লাড্ডু। 

করসেবকপুরমের একটি বাড়িতে ৭ জানুয়ারি থেকে শতাধিক কারিগর দেশি ঘি দিয়ে তৈরি করছেন সাড়ে ১৩ লক্ষ লাড্ডু। স্টিলের কৌটোবন্দি এই লাড্ডু ৬ মাস রাখা যাবে বলে প্রস্তুতকারীরা জানিয়েছেন। রাম মন্দির উদ্বোধনের দিন অতিথিদের হাতে তুলে দেওয়া হবে ৭টি লাড্ডু সমেত কৌটো। ৫টি লাড্ডু সমেত কৌটোগুলি থাকছে সাধারণের জন্য।  তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির কমিটির তরফেও অযোধ্যায় রাম মন্দিরের জন্য প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। 

সেরা শিরোনাম

গদ্দারের পর নিখোঁজ ! কলকাতা পোর্ট এলাকায়  ফিরহাদ হাকিমের নামে পোস্টার
গদ্দারের পর নিখোঁজ ! কলকাতা পোর্ট এলাকায়  ফিরহাদ হাকিমের নামে পোস্টার
Supreme Court: বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দু’জনের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, বলা হল, ১৭ বছরের বেশি জেল খেটে ফেলেছে
বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দু’জনের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, বলা হল, ১৭ বছরের বেশি জেল খেটে ফেলেছে
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Rachna Banerjee :
Buxa Tiger Reserve: সীমানা পেরিয়ে Assam-এর জঙ্গলে বক্সার বাঘ, Kokrajhar যাচ্ছেন বনমন্ত্রী
Suvendu Adhikari |
ISRO Satellite launch: মহাকাশে নেভিগেশন স্যাটেলাইট NVS-03-এর সফলভাবে পাড়ি | ABP Ananda
Mithun Chakraborty : এখানে যদি তৃণমূলের কোনও বদমায়েশি দেখলে আমার থেকে খারাপ লোক দেখেননি : মিঠুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget