এক্সপ্লোর

Ayodhya Blast : অযোধ্যায় ভয়ানক বিস্ফোরণ! ধসল বাড়ি, ঘটল মৃত্যু, যোগী লিখলেন...

ঘটনাস্থলে পৌঁছন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়।  আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অযোধ্যার একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে বাড়ি ধ্বংস, অন্তত পাঁচজনের মৃত্যু।
  • বিস্ফোরণের কারণ জানতে প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
  • প্রাথমিকভাবে বাজি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে।

ভয়ঙ্কর বিস্ফোরণ  অযোধ্যায়। আর তার জেরে চলে গেল একাধিক প্রাণ। সন্ধ্যায় অযোধ্যার একটি গ্রামে ভয়ঙ্কর শব্দে ঘটে একটি বিস্ফোরণ। তাসের ঘরের মতো ধূলিসাৎ হয় একটি বাড়ি। সূত্রের খবর সেই বিস্ফোরণে ওই বাড়ির কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। 

ঘটনার খবর পাওয়ামাত্র তৎপর হয় প্রশাসন। কী কারণে বিস্ফোরণ, কত মৃত্যু, কারা আহত, সব সরেজমিনে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই মতো তখনই ঘটনাস্থলে পৌঁছন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়।  আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়। 

কানপুরে স্কুটার বিস্ফোরণে আটজন আহত হওয়ার একদিন পরই এই বিস্ফোরণের ঘটনা।  প্রাথমিক খবর অনুসারে,  ঘরের মধ্যে মজুত থাকা বাজি ফেটে এই বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।  আবার পুলিশের দাবি, ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেও এই ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল ।  জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারও ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট নিখিল টিকারাম ফান্ডের ধারণা, বিস্ফোরণের কারণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা রান্নাঘরে কুকার ফেটে যাওয়া। তবে ফরেনসিক রিপোর্ট এলেই ঘটনার কারণ বোঝা যাবে। 

সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। লিখেছেন, অযোধ্যায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। আহতদের যথাযথ চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করা উচিত এবং বিষয়টির তদন্ত করা উচিত।  

 

সেরা শিরোনাম

পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget