এক্সপ্লোর

Gautam Adani on Ram Mandir: রাম মন্দির নিয়ে বার্তা আদানির! জানালেন মনের কথা

Ram Mandir Inauguration:এদিন রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে কার্যত তারকা সমাগম হয়েছিল। বিনোদন থেকে ক্রীড়া জগতের তারকারা এসেছিলেন এই অনুষ্ঠানে।

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাতে এদিন প্রাণপ্রতিষ্ঠা হল রামলালার (Ram Lalla)। উদ্বোধন হল রামমন্দিরের। এই আবহে রাম মন্দির প্রতিষ্ঠার আবহে বার্তা দিয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। তাঁর মতে অযোধ্যার রামমন্দির ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।

মন্দির প্রতিষ্ঠার পুজোর আগেই X হ্যান্ডেলে পোস্ট করেছিলেন শিল্পপতি গৌতম আদানি। তিনি লিখেছিলেন, 'এই পবিত্র দিনে যখনই অযোধ্যা মন্দিরের দোর খুলে যাবে, সেটাই শান্তি ও জ্ঞানের আলোর দরজা হয়ে যাক।  সব গোষ্ঠীকে ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সুতোয় বেঁধে নেওয়া যাক।'

এদিন রাম মন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে কার্যত তারকা সমাগম হয়েছিল। বিনোদন থেকে ক্রীড়া জগতের তারকারা এসেছিলেন এই অনুষ্ঠানে। হাজির ছিলেন শিল্প-বাণিজ্য জগৎ থেকে শুরু করে রাজনৈতিক জগতের হেভিওয়েটরা।

আজ হল প্রাণপ্রতিষ্ঠা:
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপচারে দিলেন পুজো। পুষ্পাঞ্জলির পর করলেন আরতি। 

একশো চৌত্রিশ বছরের আইনি বিতর্কের অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৯ নভেম্বর অযোধ্যা-মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের রায়ে উল্লেখ করা হয়, অযোধ্যায় বিতর্কিত জমি ‘রামলালার’। সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র পাঁচ একর জমি দিতে হবে। সরকার মনে করলে, অধিগৃহীত জমি থেকেই পাঁচ একর জমি তাদের দিতে পারে কিংবা অযোধ্যার অন্য কোথাও জমি দিতে পারে। ট্রাস্ট তৈরি করে অযোধ্যায় মন্দির নির্মাণ করতে হবে। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস এ নাজির। রায়দানের সময় তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, বাবরি মসজিদ খালি জমিতে তৈরি হয়নি। পুরাতাত্ত্বিক প্রমাণকে অগ্রাহ্য করা যায় না। নীচে বিশাল কাঠামো ছিল, যা ইসলামিক স্থাপত্যের ধাঁচে নয়। নীচ থেকে পাওয়া জিনিসপত্রও ইসলামিক নয়। সাক্ষ্যেও হিন্দুদের দাবি মিথ্যে প্রমাণিত হয়নি। অযোধ্যা রামের জন্মভূমি, এই দাবিরও কেউ বিরোধিতা করেনি। এরপর করোনা কালের মধ্যেই, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ পর্বের সূচনা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ছাড়াও, ভূমিপুজোয় অংশ নিয়েছিলেন সরসঙ্ঘ চালক মোহন ভাগবত, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ আরও অনেকে। পুজোর পরে মঞ্চে উঠে রাম মন্দিরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাম মন্দিরের আন্দোলনকে কার্যত স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তুলনা করেন তিনি। 

আরও পড়ুন: 'প্রভু রামচন্দ্রের কাছে ক্ষমা চাইছি', প্রাণপ্রতিষ্ঠার পরেও কেন এমন বললেন মোদি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget