এক্সপ্লোর

PM Modi: 'প্রভু রামচন্দ্রের কাছে ক্ষমা চাইছি', প্রাণপ্রতিষ্ঠার পরেও কেন এমন বললেন মোদি?

Ram Mandir Inauguration:এদিন রামমন্দির নিয়ে বলতে গিয়ে মোদির গলায় শোনা গিয়েছে আবেগের সুর। তুলে ধরেন দক্ষিণ ভারত সফরের নানা মুহূর্তের কথাও।

অযোধ্যা: রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন তিনি করবেন তা আগে থেকেই ঘোষণা হয়ে গিয়েছিল। প্রাণপ্রতিষ্ঠার (Ram Lalla Pran Pratishtha) পুজোর আগে ১১ দিনের বিশেষ আচার-অনুষ্ঠান পালন করেছেন মোদি। আজ বিধি মেনে সব নিয়ম-আচার মেনে পুজোর পরে প্রাণপ্রতিষ্ঠাও করেছেন মোদি। তারপরেও বক্তব্য রাখতে গিয়ে ভগবান রামের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন? 

এদিন রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) একসময় বলেন, 'আমাদের তপস্যায় কিছু তো খামতি ছিল, আজ তা পূরণ হল। প্রভু রামচন্দ্রের কাছে আমরা এজন্য ক্ষমা চাইছি।' এদিন রামমন্দির নিয়ে বলতে গিয়ে মোদির গলায় শোনা গিয়েছে আবেগের সুর। তাঁর বক্তব্য়ে তিনি বলেন, 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত। রামলালা (Ram Lalla) আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন।' কথা বলতে গিয়ে মোদি বলেন, 'অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ।' মোদির মুখে শোনা গিয়েছে নতুন কালচক্রের কথাও। তিনি বলেন, '২২ জানুয়ারি  ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু। গর্ভগৃহে ঐশ্বরিক চেতনার সাক্ষী হতে পেরেছি। পুরো দেশ আজ দীপাবলি পালন করছে, রামজ্যোতি প্রজ্জ্বলিত হবে।' তিনি আরও বলেন, 'এই মন্দির শুধুমাত্র দেবমন্দির না, এটা ভারতের দর্শন, দিকদর্শনের মন্দির। রামের রূপে রাষ্ট্রচেতনার মন্দির। রাম ভারতের আচার- বিচার-বিধান-চেতনা।' 

বক্তব্য রাখতে গিয়ে মোদি বারবার তুলে আনেন ১১ দিনের বিধিপালন এবং এই সময়ের মধ্যে বিভিন্ন রাজ্য- বিশেষত দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে যাওয়ার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, 'সাগর থেকে সরযূ পর্যন্ত যাত্রা করেছি, চারিদিকে শুধুই রাম নাম। কয়েকদিন ধরে বিভিন্ন ভাষায় রামায়ণ শুনতে পেয়েছি।'

রাম মন্দির নিয়ে বিরোধীদের প্রসঙ্গও ছুঁয়ে গিয়েছেন তিনি। মোদি এদিন বলেন, 'কেউ কেউ বলেছিলেন রাম মন্দির হলে আগুন জ্বলবে। আজকের দিন শুধু বিজয়ের নয়, বিনয়ের দিন। ভারতের শান্তি, ধৈর্য, সমন্বয়ের প্রতীক। রাম মন্দির নতুন শক্তির পরিচয়। সবাই বলব, আসুন, বিবেচনা করুন, রাম আগুন নয়, রাম শক্তি। রাম শুধু আমাদের নয়, রাম অনন্তকাল। রাম নিরন্তর, রাম দর্শন, আবার রাম নীতিও।' রাম মন্দিরের সঙ্গে ভারতের যোগসূত্র টেনে মোদি বলেন, 'রামের প্রতিষ্ঠা হলে হাজার হাজার বছরের জন্য প্রভাব থাকে। রাম মন্দির উজ্জ্বল ভারতের প্রতীক, চিহ্ন থাকবে আগামী হাজার বছর।'

আরও পড়ুন: মুখে স্মিতহাসি, অলঙ্কারের ভূষণ! রামমন্দিরে বিরাজমান রামলালা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget