এক্সপ্লোর

Ram Mandir New CEO: অযোধ্যার রামমন্দিরের নতুন CEO প্রাক্তন বায়ুসেনা আধিকারিক, ‘অপারেশন সিঁদুরে’ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল

Ram Temple New CEO: অযোধ্যার রামমন্দিরের নতুন CEO হলেন ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ৫০০০ জনের মধ্যে থেকে বেছে নেওয়া হল তাঁকে। 

নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরের নতুন CEO হলেন ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ৫০০০ জনের মধ্যে থেকে বেছে নেওয়া হল তাঁকে। ভারতীয় বায়ুসেনায় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযানের সময় ওয়েস্টার্ন কম্যান্ডের দায়িত্বে ছিলেন। এবার রামমন্দিরের ব্যবস্থাপনা, অর্থনীতির দায়িত্ব উঠল তাঁর হাতে। রামমন্দিরের দানবাক্স থেকে কোটি কোটি টাকা চুরির অভিযোগ উঠেছিল। সেই নিয়ে বিতর্ক চরমে উঠলে নতুন CEO খোঁজার কাজ শুরু হয়। বহু লোকজন ইন্টারভিউ দিয়েছিলেন ওই দায়িত্বে আসীন হতে। শেষ পর্যন্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রকে দায়িত্ব অর্পণ করা হল। (Ram Temple New CEO)

১৯৮৬ সালের ডিসেম্বর মাসে ভারতীয় বায়ুসেনায় যুদ্ধবিমানের পাইলট হিসেবে কাজে যোগ দেন এয়ার মার্শাল জিতেন্দ্র। দীর্ঘ ৩৮ বছর ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন তিনি। ২০২৬ সালের মে মাসে অবসরগ্রহণ করেন। পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ছাত্র এয়ার মার্শাল জিতেন্দ্র। বেঙ্গালুরুর এয়ার ফোর্স টেস্ট পাইলটস স্কুল থেকে প্রশিক্ষণ পান। পাশাপাশি, আমেরিকার এয়ার কম্যান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ব্রিটেনের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজেও পড়াশোনা করেন। ১৮ রকমের যুদ্ধবিমান ওড়াতে পারেন। ৩০০০ ঘণ্টারও বেশি সময় যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। (Ram Mandir New CEO)

আরও পড়ুন: সই, আঙুলের ছাপ থাকলেই বৈধ নয় উইল, যথেষ্ট নয় রেজিস্ট্রেশনও, জানিয়ে দিল আদালত

সুদীর্ঘ কর্মজীবনে এয়ার মার্শাল জিতেন্দ্র 'সর্বোত্তম যুদ্ধ সেবা মেডেল' পেয়েছেন। পেয়েছেন 'অতি বিশিষ্ট সেবা মেডেল', 'বিশিষ্ট সেবা মেডেল'ও। যুদ্ধের সময় বায়ুসেনাকে নেতৃত্ব দেওয়ায় দক্ষ ছিলেন। MiG 21 স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব সামলেছেন একসময়। পাশাপাশি,  HAL-এর ডিরেক্টর ফর এয়ারক্র্যাফ্ট আপগ্রেডস ছিলেন। Su 30 MKI অপারেটিং বেসে নিযুক্ত ছিলেন চিফ অপারেশন্স অফিসার হিসেবে। বায়ুসেনার সদর দফতরে অপারেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাসেসমেন্ট গ্রুপের বর্তমান ডিরেক্টরও তিনি। এবার রামমন্দিরের অর্থনীতি, ব্যবস্থাপনার দায়িত্ব সামলাবেন। 

আরও পড়ুন: রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয়দের, ঠিক কতজন? এবার সংখ্য়া জানাল কেন্দ্র

সর্বসম্মতিতেই এয়ার মার্শাল জিতেন্দ্রর নামে সিলমোহর পড়েছে বলে জানা যাচ্ছে। ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাসের নেতৃত্বে ট্রাস্টের বৈঠকেই সিলমোহর পড়ে তাঁর নামে। পাশাপাশি, 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে' এদিন তিনজন নতুন ট্রাস্টিও যুক্ত হয়েছেন- অযোধ্যার সিনিয়র আইনজীবী মদনমোহন পান্ডে, দিল্লির মহেশ ভি এবং অযোধ্যার নির্মলা যাদব। 

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Petrol Diesel Price : আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget