এক্সপ্লোর

Baba ka Dhaba Update: রেস্তোরাঁয় মেলেনি সাফল্য, পুরানো ধাবায় ফিরলেন "বাবা"

রেস্তোরাঁ ব্যবসা দাঁড়ায়নি। পুরানো খাবারের দোকান "বাবা কা ধাবা"য় ফিরলেন কান্তা প্রসাদ।

নিউ দিল্লি : ছোটো একটা খাবারের দোকান আর তা ঘিরে সংগ্রাম। কান্তা প্রসাদের এই লড়াইয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন ইউটিউবার গৌরব ওয়াসান। আর তার পরই রাতারাতি খ্যাতির আলোয় চলে আসা কান্তা প্রসাদের। পরে গৌরবের সঙ্গে দ্বন্দ্ব, গৌরবের নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ । এইসব পর্ব পিছনে ফেলে ফের খুলল 'বাবা কা ধাবা'। এর আগে যে নতুন রেস্তোরাঁ কান্তা প্রসাদ খুলেছিলেন, তা না চলায় চার মাস আগে বন্ধ করে দিতে হয় তাঁকে।

এক সময় গৌরবের ভিডিয়োর হাত ধরেই জীবন-যাত্রার মান বদলায় কান্তা প্রসাদের। খ্যাতির আলোয় আসেন এবং অর্থনৈতিক অবস্থা বদলাতে শুরু করে। এহেন কান্তা প্রসাদের নতুন রেস্তোরাঁ বন্ধ করে পুরানো ধাবায় ফেরাকে কীভাবে দেখছেন ইউটিউবার গৌরব ? তিনি বলছেন, কর্মর থেকে এজগতে বড় কিছুই নয়। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছর তাঁর মূল খাবারের দোকানটিকেও বন্ধ করে দিতে হয়েছিল কান্তা প্রসাদকে।

গত বছর গৌরব একটি ভিডিও শেয়ার করেন। যাতে দেখা যায়, তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু, কেউ সাহায্য করে না। একথা বলতে বলতে চোখের জল ফেলেন কান্তা প্রসাদ। তিনি জানান, স্ত্রী এবং তিনি সারা দিন ধাবায় খাবার তৈরি করে তা বিক্রি করেন। গৌরবের তোলা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এর হাত ধরে রাতারাতি "বাবা"র(কান্তা প্রসাদ) ভাগ্য বদলাতে থাকে। 

শীঘ্রই বহু মানুষ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। তাঁর ধাবার বাইরে লম্বা লাইন পড়ে যায়। মানুষ তাঁর সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি ফেলে দেন। যে আর্থিক সাহায্য কান্তা প্রসাদ পেয়েছিলেন, তা দিয়ে একটা নতুন রেস্তোরাঁ খোলেন। যেখানে দুই শেফকেও কাজে নিযুক্ত করা হয়।

সংবাদ সংস্থা IANS-কে কান্তা প্রসাদের ৩২ বছরের ছেলে আজাদ জানিয়েছেন, লোকজন কম আসছিলেন। তাই চার মাস আগে রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে। খরচের তুলনায় উপর্জন কম হচ্ছিল। ভাড়া, কর্মীদের বেতন, বিদ্যুৎ ও জলের বিল মেটাতে হচ্ছিল। রেস্তোরাঁটা খুলতে দেড় লক্ষর বেশি খরচ করতে হয়েছে। এটা বন্ধ হয়ে যাওয়ার পর, সব জিনিস ৩০-৪০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। আমার বাবা কখনই ধাবা ছেড়ে যাননি। গুজব ছড়িয়েছিল যে বাবা ধাবা ছেড়ে দিয়েছেন। কিন্তু, বাবা ধাবায় ছিলেন, আছেন, থাকবেন। এখন অল্প কিছু লোক ধাবায় আসছেন।

তাঁর মতে, রেস্তোরাঁ চালাতে মাসে খরচ হচ্ছিল প্রায় ২ লক্ষ টাকা। কিন্তু, আয় ছিল মাত্র ১৫ হাজার টাকা।

এবিষয়ে ওয়াসান বলেন, এনিয়ে কী বলব ? কর্মর থেকে বড় এপৃথিবীতে কিছুই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget