এক্সপ্লোর

Badrinath Temple : আজ থেকে খুলে গেল বদ্রীনাথের দরজা, ৪০ কুইন্টাল ফুলে সাজানো হল মন্দির, পুজো দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

Badrinath Temple Reopened: ভারতীয় সেনাবাহিনীর গাড়োয়াল রাইফেলসের ব্যান্ডের সুরে, পুণ্যার্থীদের জয়ধ্বনিতে মুখরিত বদ্রীনাথ মন্দির

নয়াদিল্লি: কেদারনাথের পর আজ থেকে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা। ভারতীয় সেনাবাহিনীর গাড়োয়াল রাইফেলসের ব্যান্ডের সুরে, পুণ্যার্থীদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে পুণ্যার্থীদের বদ্রীনাথ ধামে স্বাগত জানানো হয়। ৪০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির। পুজো দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

আরও পড়ুন, বিছানার উপর বই-খাতা এখনও খোলা, রহড়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু ! কীভাবে এল দেহে আঘাতের চিহ্ন ?

 আজ থেকে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজা, এ বছর এখনও পর্যন্ত ২২ লক্ষ পুণ্যার্থীর বদ্রীনাথ ধাম দর্শনের কথা

এ বছর এখনও পর্যন্ত ২২ লক্ষ পুণ্যার্থীর বদ্রীনাথ ধাম দর্শনের কথা। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। কেদারনাথ মন্দিরের পাশাপাশি উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খুলেছে। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ--এই চারধাম যাত্রায় প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ হয়ে বদ্রীনাথ দর্শন করে শেষ হয় চারধাম যাত্রা।

তীর্থযাত্রার চারটি পবিত্রস্থান হল যমুনোত্রী, গঙ্গোত্রী,  কেদারনাথ, বদ্রীনাথ

মূলত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে চারধাম যাত্রা শুরু হয়। এই তীর্থযাত্রার চারটি পবিত্রস্থান হল যমুনোত্রী, গঙ্গোত্রী,  কেদারনাথ, বদ্রীনাথ। ভক্তরা চারধাম যাত্রা শুরু করেন যমুনোত্রী থেকে। তারপর গঙ্গোত্রী ও কেদারনাথ ধাম হয়ে শেষ হয় বদ্রিনাথ ধামে। ছয় মাস বন্ধ থাকার পর, গত  শুক্রবার সকালে পুনরায় খুলে যায় কেদারনাথ মন্দিরের দরজা।  শুক্রবার সকালে তীর্থযাত্রীদের জন্য খুলে যায় কেদারনাথের দরজা। সেদিনও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং কেদারনাথ মন্দিরে উপস্থিত ছিলেন। তীর্থযাত্রীদেরকে স্বাগত জানিয়েছিলেন তিনি। কুইন্টাল কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল কেদারনাথ মন্দির। 

ফুল দিয়ে গোটা মন্দির ঘিরে ফেলা হয়

মন্দির খোলার পর নিয়ম মেনেই পুজো দেন অসংখ্য ভক্ত। হিন্দু ধর্মে এই চারধাম যাত্রার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর মূলত এপ্রিল-মে থেকে এই যাত্রা শুরু হয়। আর শেষ হয় অক্টোবর-নভেম্বর মাসে। বিশ্বাস করা হয় যে একজন ভক্ত ঘড়ির কাঁটার দিক নির্দেশ মেনে এই পবিত্র যাত্রা সম্পূর্ণ করে থাকেন। ২ মে সকাল ৭ টায় শুরু হয় ঢোলের আওয়াজ। জানা গিয়েছে, ১০৮ কুইন্টাল ফুল দিয়ে গোটা মন্দির ঘিরে ফেলা হয়। ছয় মাস বন্ধ থাকার পর পুনরায় খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। ভোর রাত থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Falta Repoll: “১০ বছর ভোট দিতে দেয়নি, দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী”, ফলতা পুনর্নির্বাচনের আগে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা
“১০ বছর ভোট দিতে দেয়নি, দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী”, ফলতা পুনর্নির্বাচনের আগে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা
TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশ ভেঙে দেবে পুরসভা? লিফট, এসক্যালেটর বসানোর অনুমতি ছিল কি? পৌঁছল নোটিস
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশ ভেঙে দেবে পুরসভা? লিফট, এসক্যালেটর বসানোর অনুমতি ছিল কি? পৌঁছল নোটিস
Power Disruption in Flight : গোটা কেবিন অন্ধকার, AC-ও বন্ধ; বিমানে প্রায় আধ ঘণ্টা ভয়ঙ্কর অভিজ্ঞতা ১৬০ যাত্রীর !
গোটা কেবিন অন্ধকার, AC-ও বন্ধ; বিমানে প্রায় আধ ঘণ্টা ভয়ঙ্কর অভিজ্ঞতা ১৬০ যাত্রীর !
Ayushman Bharat : আয়ুষ্মান ভারতে আবেদন করতে লাগবে মিনিট কয়েকই, শুধু এই নথিগুলি নিয়ে বসতে হবে
আয়ুষ্মান ভারতে আবেদন করতে লাগবে মিনিট কয়েকই, শুধু এই নথিগুলি নিয়ে বসতে হবে

ভিডিও

Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Embed widget