এক্সপ্লোর

Baltimore Bridge Collapse: নদীতে ভেঙে পড়ল আস্ত সেতু, ভারতীয় কর্মীদের নিয়েই ধাক্কা মারে জাহাজ, বাল্টিমোরে নিখোঁজ ২০

US Bridge Collapse: সিঙ্গাপুর থেকে Dali নামের ওই জাহাজটি রওনা দিয়েছিল বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: আমেরিকার বাল্টিমোরে মালবাহী জাহাজের ধাক্কা লেগে ভেঙে পড়েছে আস্ত সেতু। এই দুর্ঘটনায় এবার ভারতের সংযোগ উঠে গেল। মালবাহী জাহাজটি মূলত ভারতীয়রাই পরিচালনা করছিলেন বলে জানা গিয়েছে। জাহাজের প্রায় সব কর্মীই ভারতীয় বলে জানিয়েছে ওই জাহাজটির নির্মাণ সংস্থা Maersk. (Baltimore Bridge Collapse)

সিঙ্গাপুর থেকে Dali নামের ওই জাহাজটি রওনা দিয়েছিল বলে জানা গিয়েছে। সিঙ্গাপুরের পতাকাও লাগানো ছিল জাহাজে। ওই জাহাজটি গাড়ি সরবরাহ করছিল। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। জাহাজের উপরই গাড়িঘোড়া সমেত নদীর জলে ভেঙে পড়ে আস্ত সেতুটি। দুর্ঘটনার পর এখনও প্রায় ২০ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। (US Bridge Collapse)

Dali নামের জাহজটিতে সব মিলিয়ে ২২ জন ছিলেন বলে জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই ভারতীয় বলে জানানো হয়েছে সংস্থার তরফে।  দুর্ঘটনার সময় সিসিটিভি ফুটেজে যে দৃশ্য বন্দি হয়েছে, তাতে দেখা গিয়েছে, সেতুর একটি অংশ ওই জাহাজের উপরও ভেঙে পড়ে। আগুন এবং ধোঁয়াও দেখতে পাওয়া যায়। দুর্ঘটনার আগে জাহাজটির সমস্ত আলো নিভে গিয়েছিল। মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর জানিয়েছেন, দুর্ঘটনার আগে বিদ্যুতের সমস্যা দেখা দেয় জাহাজটিতে, স্থানীয় কর্তৃপক্ষকে তা জানানোও হয়েছিল।

আরও পড়ুন: US Bridge Collapse: গলে পার হতে গিয়ে সটান স্তম্ভে ধাক্কা জাহাজের, হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ল সেতু

মঙ্গলবার আমেরিকার বাল্টিমোর শহরে এই দুর্ঘটনা ঘটে। সেখানে প্যালাপস্কো নদীর উপর দাঁড়িয়ে ছিল ফ্রান্সিস স্কট কি ব্রিজ। সিটিটিভি ফুটেজে যে দৃশ্য ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে, মালবাহী জাহাজটি নদীপথ ধরে এগিয়ে আসছিল। সেতু গলে এগনোর সময় খানিকটা বাঁ দিকে বেঁকে যায় জাহাজটি। সেতুর একটি স্তম্ভে ধাক্কা মারে সটান। প্রায় সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

বাল্টিমোর দমকল বিভাগের তরফে ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। ১৯৭৭ সালে ভেঙে পড়া ফ্রান্সিস স্কট কি ব্রিজের উদ্বোধন হয়। বছরভর ওই সেতুর উপর দিয়ে ১ কোটির বেশি গাড়ি যাতায়াত করত বলে রেকর্ড রয়েছে। আমেরিকার শিল্পশহর বাল্টিমোরের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল সেতুটি, যা জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Road Accident News: 'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget