এক্সপ্লোর

US Bridge Collapse: গলে পার হতে গিয়ে সটান স্তম্ভে ধাক্কা জাহাজের, হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ল সেতু

Baltimore Bridge Collapse: মঙ্গলবার আমেরিকার বাল্টিমোর শহরে এই ঘটনা ঘটেছে।

ওয়াশিংটন: পাশ কাটানোর সময় হঠাৎই ধাক্কা জাহাজের। আমেরিকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত সেতু। গাড়িঘোড়া সমেত নদীর জলে ভেঙে পড়ল সেতুটি। সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা বন্দি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্য সামেন আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে দুর্ঘটনার ভিডিও। (US Bridge Collapse)

মঙ্গলবার আমেরিকার বাল্টিমোর শহরে এই ঘটনা ঘটেছে। সেখানে প্যালাপস্কো নদীর উপর দাঁড়িয়ে ছিল ফ্রান্সিস স্কট কি ব্রিজ। সিটিটিভি ফুটেজে যে দৃশ্য ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে, একটি মালবাহী জাহাজ নদীপথ ধরে এগিয়ে আসছিল। সেতু গলে এগনোর সময় খানিকটা বাঁ দিক ঘেঁষে এগিয়ে যায় জাহাজটি। জাহাজের একটি স্তম্ভে ধাক্কা মারে। (Baltimore Bridge Collapse)

এর পর কয়েক মুহূর্তও কাটেনি, জাহাজটির উপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত সেতুটি। একেবারে গাড়িঘোড়া সমেত জলে গিয়ে পড়ে সেতুটি। তাই বহু মানুষও নদীতে গিয়ে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কেউ হতাহত হয়েছেন কি না এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

আরও পড়ুন: Moscow Attack:নিহতের সংখ্যা বেড়ে ১৪৩, মস্কোর কনসার্ট হলে হামলার নেপথ্যে কে? রাশিয়ার দাবিতে ধন্দ

সিসিটিভি ফুটেজে যে দৃশ্য দেখা গিয়েছে, তাতে ভেঙে পড়ার সময় সেতুর উপর দিয়ে বেশ কিছু গাড়ি ছুটে যাচ্ছিল বলেই ঠাহর হচ্ছে। দুই প্রান্ত বাদ দিলে, সেতুর মাঝের পুরো অংশ, যা নদীর উপর দাঁড়িয়ে ছিল, তার গোটাটাই প্রায় ভেঙে পড়েছে। সেতুটি ভেঙে পড়ার পর আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীও চোখে পড়ে। জাহাজের উপর সেতুটি পড়ায় বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। 

বাল্টিমোর দমকল বিভাগের তরফে ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। বাল্টিমোর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বহুি মানুষ গাড়িসমেত জলে পড়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সময় রাত ১টা বেজে ৩৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। তাই গাড়ির সংখ্যা তুলনামূলক ভাবে কিছুটা কম ছিল বলে মনে করা হচ্ছে। 

১৯৭৭ সালে ফ্রান্সিস স্কট কি ব্রিজের উদ্বোধন হয়। বছরভর ওই সেতুর উপর দিয়ে ১ কোটির বেশি গাড়ি যাতায়াত করত। আমেরিকার শিল্পশহর বাল্টিমোরের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল সেতুটি। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget