এক্সপ্লোর

Bangladesh covid19 update : কোভিড আতঙ্ক, ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বাংলাদেশে

কোভিড গ্রাফ বাড়তে দেখে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ বাংলাদেশে। করোনাকালে আগেই ২৯ মে পর্যন্ত দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সংক্রমণ বাড়তে দেখে ফের সেই সিদ্ধান্তেই অনড় থাকল ঢাকা।আগামী ১২ জুন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বাংলাদেশে।

ঢাকা : কোভিড গ্রাফ বাড়তে দেখে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ বাংলাদেশে। করোনাকালে আগেই ২৯ মে পর্যন্ত দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সংক্রমণ বাড়তে দেখে ফের সেই সিদ্ধান্তেই অনড় থাকল ঢাকা। আগামী ১২ জুন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বাংলাদেশে।

এ প্রসঙ্গে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি জানান, দেশের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্টাফ ও অভিভাবকদের সংক্রমণের আশঙ্কা থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে কোভিডের সংক্রমণ বৃদ্ধির ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, একবার দেশের কোভিড পরিস্থিতির পরিবর্তন হলেই ফের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে দেশে করোনা সংক্রমণের গ্রাফের ওপর নজর রাখছে প্রশাসন। তবে অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠন-পাঠন আগের মতোই চালু থাকবে। কোভিডের চেইন ব্রেক করতে ২০২০ সালের ১৬ মার্চ প্রথম শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার ঘোষণা করে শেখ হাসিনার সরকার।

কোভিডের প্রথম ঢেউ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। মারণ ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে বহু রোগীর। গত বছর মার্চ থেকে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৭৯৩,৬৯৩ জন। সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১২,৪৫৮ জন।

এদিকে, বাংলাদেশে কোভিডের দাপট বাড়তেই এবার রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্পে লকডাউন জারি করেছে ঢাকা। ভিড়ে ঠাসা রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ নিয়ে চিন্তায় সরকার। বাংলাদেশের কোভিড আক্রান্তের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, কক্সবাজারের রোহিঙ্গা মুসলিম ক্যাম্পে ইতিমধ্যেই ৮৬৩জন সংক্রমিত হয়েছেন। যাঁদের মধ্যে মারা গিয়েছেন ১৩ জন। বুদ্ধিস্ট মায়ানমার থেকে বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় রোহিঙ্গা মুসলিমরা। কক্সবাজার জেলা শিবিরে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিম রয়েছেন। গত বছর মার্চে প্রথম করোনা আক্রান্তের খবর পায় বাংলাদেশ। তার প্রায় ২মাস পরে করোনা ভাইরাস ধরা পড়ে রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্পে।

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget